Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪০, ১৬ নভেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪০, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো জুলাইয়ের হত্যা মামলায়
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৬
হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা ফের গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আদালত প্রতিবেদক
১৭:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪০, ১৬ নভেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪০, ১৬ নভেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ফাইল ছবি

রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এদিন তাদেরকে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে হাজির দেখানো হয়।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকার সিএমএম আদালতে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি নির্ধারণ করা হয়।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ফলপট্টির কাছে অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তার দলের কয়েকজন কর্মী। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে।

আরও উল্লেখ করা হয়, ওই সময় মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে কয়েকজন কর্মীসহ ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।

গত ৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শাকিলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে পুনরায় অস্ত্রোপচার করা হয়। ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় শাকিলের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হত্যাচেষ্টা মামলা মমতাজ বেগম 

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

১৮ নভেম্বর ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
১৭ নভেম্বর ২০২৬
সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো জুলাইয়ের হত্যা মামলায়
১৬ নভেম্বর ২০২৬
হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা ফের গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ
  2. এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  3. সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
  4. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
  5. চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x