Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৪২, ২১ ডিসেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৪২, ২১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৯:৪২, ২১ ডিসেম্বর ২০১৫
আরও খবর
‘লাশটা পরিবারের কাছে পৌঁছে দিয়েন’, জুলাই যোদ্ধা তামিমের স্মৃতিচারণ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮
মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের মামলায় শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫
কারাগার থেকে বন্দি পলায়ন : বরখাস্ত ৭ কর্মকর্তা-কর্মচারী
মাদক ও আধিপত্যের জেরে জোড়া খুন

বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫০

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৪২, ২১ ডিসেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৪২, ২১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৯:৪২, ২১ ডিসেম্বর ২০১৫
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিহত জামাল হোসেনের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের সীমান্তবর্তী চরকিশোরগঞ্জ ও চরহোগলা গ্রামে নদীতে বালু ব্যবসা ও ইউপি নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছে। মো. জামাল হোসেন (২৯) নামের একজনকে গুলি করে হত্যা করা হয়।

অপর দিকে বালুমহালের কাউন্টার ও উভয় পক্ষের ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এলাকার মসজিদের মাইক দিয়ে লোকজন জড়ো করে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাসির মেম্বারের নেতৃত্বে প্রতিপক্ষ ইমাম হোসেন পক্ষের লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত বলে গ্রামবাসী জানিয়েছে।

নিহত জামাল হোসেনের ভাই ও গ্রামবাসী জানায়, চরকিশোরগঞ্জ এলাকার নাসির মেম্বারের পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে প্রতিপক্ষ ইমাম হোসেন ও ইউপি সদস্য প্রার্থী মো. হারুন রশীদ শেখ সমর্থিত লোকজনের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এ সময় পাঁচজনকে ধরে নিয়ে যায়। পরে একজনকে মৃত অবস্থায় পেলেও অপর চারজনের খোঁজ পাওয়া যায়নি।

জামালের ভাই জানান, গুলিবিদ্ধ হওয়ার পর জামাল হোসেন মসজিদে আশ্রয় নেন। পরে মসজিদের ভেতরে গিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করা হয়। ইমাম হোসেন পক্ষের হারুন রশীদ শেখ ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে থাকায় আধিপত্য বিস্তার করতেই নাসিরের লোকজন হামলা চালায়।

চরকিশোরগঞ্জ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে নিহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। কে বা কারা এই মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে তা জানা যায়নি।

সর্বাধিক পঠিত
  1. ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  2. ভবনে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো নারীর মরদেহ
  3. রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত
  4. দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  5. মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, চিকিৎসাধীন তরুণের মৃত্যু
  6. চোরকে শাস্তি দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামবাসী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x