Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২১:৩০, ১৯ জানুয়ারি ২০২৩
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২১:৩০, ১৯ জানুয়ারি ২০২৩
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২৩
আরও খবর
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
মাদক ও আধিপত্যের জেরে জোড়া খুন
ঐতিহ্যবাহী মন্দিরে এসি উপহার দিলেন বিএনপি নেতা
কেশবপুরে ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড
ফেনসিডিল রাখার অভিযোগে একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সাবেক ইউপি সদস্যসহ ৬ আ.লীগ নেতাকর্মীর যাবজ্জীবন

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২১:৩০, ১৯ জানুয়ারি ২০২৩
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২১:৩০, ১৯ জানুয়ারি ২০২৩
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২৩
পুলিশি পাহারায় আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে দণ্ডপ্রাপ্ত আসামিদের। ছবি : এনটিভি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে শিবিরনেতা আব্দুল্লাহ আল মঞ্জুকে (১৭) এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে হত্যার অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ ছয় আ.লীগ নেতাকর্মীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল্লাহ, রুবেল, কাশেম, পান্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, নজরুল ও ফরিদ। আসামিরা সবাই একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। একজন পলাতক ছিলেন। রায় ঘোষণার পরপর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত আরেক আসামি রুবেল পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ এপ্রিল সকাল ৮টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে বাড়ির পাশে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ও এলোপাতাড়ি মারধর করে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। আজ নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে হত্যার দায়ে ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার ২৯ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।’

যাবজ্জীবন আ.লীগ নেতা কারাদণ্ড কুষ্টিয়া

সংশ্লিষ্ট সংবাদ: যাবজ্জীবন

১৪ জুলাই ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবকের যাবজ্জীবন
০১ জুলাই ২০২৬
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনাসদস্যের যাবজ্জীবন
১০ মার্চ ২০২৬
স্বামীকে হত্যার দায়ের স্ত্রীর যাবজ্জীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  3. আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
  4. ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  5. স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x