বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে শুক্রবারেও (২০ নভেম্বর) স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। এতে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি অবস্থান করছে। স্বর্ণের দাম গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের দিকে এগোচ্ছে। খবর রয়টার্সের।
বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৫টা ১৩ নাগাদ স্পট স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ দশমিক ৯২ ডলারে নেমে আসে। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বনিম্ন ৩ হাজার ৫১৩ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছিল। এই সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের বারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে।
ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচার ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৭ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে।
এদিকে, এই সপ্তাহে ভারত ও চীনে স্বর্ণের চাহিদা বেড়েছে। স্বর্ণের মূল্য হ্রাসের কারণে দর-কষাকষি করে কেনার জন্য সুযোগসন্ধানীদের আকৃষ্ট করেছে। চীনের বিনিয়োগকারীরা এই দরপতনকে স্বর্ণ কেনার সুযোগ হিসেবে দেখছেন।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৫৮ ডলারে, প্ল্যাটিনামের দাম ২ দশ্মুক ৬ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯০৬ দশমিক ৬৭ ডলারে নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক