Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩৯, ১৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩৯, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?
ছয় দফা কমার পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন
ষষ্ঠ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে ভরি

১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, কমবে আরও?

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩৯, ১৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩৯, ১৯ নভেম্বর ২০২৬
ফাইল ছবি

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির জোরালো সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারের এই দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ১৩ দিনে টানা সাত দফা কমেছে স্বর্ণের দাম। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও কমার ঝুঁকি রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম লেনদেনের শুরুতে প্রতি আউন্স ৩ হাজার ৬৯৩ দশমিক ১৩ ডলারে নেমে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দর। পরবর্তীতে বিক্রেতাদের মুনাফা তুলে নেওয়ার (প্রফিট-টেকিং) প্রবণতায় দাম সামান্য বেড়ে ৩ হাজার ৭৩৩ থেকে ৩ হাজার ৭৪৪ ডলারের আশপাশে অবস্থান করে। চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম প্রতি আউন্স প্রায় ৫ হাজার ৬০০ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সেই হিসাবে সর্বোচ্চ চূড়া থেকে স্বর্ণের দর ইতোমধ্যে ৩০ শতাংশেরও বেশি কমেছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে গত ১৩ দিনের ব্যবধানে দেশের বাজারে সাতবার স্বর্ণের দাম কমানো হলো।

স্বর্ণের এই বড় দরপতনের পেছনে মূল কারণ হিসেবে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানকে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। গতকাল বুধবার প্রকাশিত ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্মকর্তারা আগামী ডিসেম্বরে সুদের হার আরও বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। সিএমই-এর ‘ফেডওয়াচ’ টুল অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯০ শতাংশের বেশি।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন বলেন, ‘ডলারের শক্তিশালী অবস্থান, মার্কিন ট্রেজারি বন্ডের বাড়তি মুনাফা (ইল্ড) এবং ফেডের আরও কঠোর মুদ্রানীতির প্রত্যাশার কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে গেছে।’

সামনের দিনগুলোতে স্বর্ণের দাম আরও কমবে কি না— এমন প্রশ্নে বিশ্লেষকরা মিশ্র তবে সতর্ক পূর্বাভাস দিয়েছেন। ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকরা এক নোটে জানিয়েছেন, স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৮০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমার নিচে নেমে যাওয়ায় বাজারে দরপতনের প্রবণতা আরও জোরালো হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে ক্রেতাদের আগ্রহ বেশ কম, যা বাজারে বিক্রির চাপ আরও বাড়াতে পারে।

অন্যদিকে সুইস ব্যাংক ইউবিএসের বিশ্লেষক জনি তেভেস মনে করেন, সাম্প্রতিক এই পতন স্বর্ণের দীর্ঘমেয়াদি বাজারের মৌলিক কোনো পরিবর্তনের চেয়ে বিনিয়োগকারীদের অবস্থান পরিবর্তনের প্রতিফলন মাত্র। তবে মার্কিন বন্ডের উচ্চ মুনাফা ও শক্তিশালী ডলারের কারণে আগামী কয়েক প্রান্তিক স্বর্ণের দাম ঘুরে দাঁড়ানোর গতি সীমিত থাকতে পারে এবং স্বল্পমেয়াদে তা প্রতি আউন্স ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ ডলারের ঘরে নেমে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্বর্ণ দাম বিশ্ববাজার

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

৩ ঘন্টা আগে
স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?
৮ ঘন্টা আগে
ছয় দফা কমার পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১৮ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্প-শি ও পুতিনের বৈঠক কখন, কোথায়?
  2. ইতিহাসের বৃহত্তম আইপিওতে ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রোপিক
  3. ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড
  4. সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প
  5. মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস, স্পিকার পদে লড়বেন হাকিম জেফ্রিস
  6. গাজায় ইসরায়েলের অভিযান, শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x