Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ১৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
আইসিজের রায়ে রোহিঙ্গা ক্যাম্পে ঈদের আমেজ
আইসিজের ঐতিহাসিক রোহিঙ্গা গণহত্যা রায়ের পাঁচটি মূল দিক
মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে : আইসিজে
মিয়ানমারের সশস্ত্র বাহিনী হাজারো রোহিঙ্গাকে হত্যা করেছে : আইসিজে
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ
আল জাজিরার বিশ্লেষণ

গণহত্যার দায়ে দোষী মিয়ানমার : রোহিঙ্গাদের জন্য এই রায়ের অর্থ কী?

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ১৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ১৯ নভেম্বর ২০২৬
ফাইল ছবি

সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ সাত বছর শুনানি ও পর্যালোচনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন ঘণ্টাব্যাপী এই রায় পড়ে শোনান আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি আইওয়াসাওয়া।

১৫ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে ৯ জনই মত দিয়েছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে দশকের পর দশক ধরে নির্যাতিত এই মুসলিম জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার পক্ষেও ঐতিহাসিক আদেশ দিয়েছেন আদালত। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ব আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।

আদালত কী রায় দিয়েছেন?

জাপানি বিচারপতি ইউজি আইওয়াসাওয়া তার দীর্ঘ রায়ে বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে ও শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে। রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করে সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং অ-রোহিঙ্গাদের পুনর্বাসন করা হয়েছে। সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করেছে এবং দেশটির শীর্ষ কর্মকর্তারা রোহিঙ্গাদের ‘অমানবিক ও সহিংস হুমকি’ হিসেবে চিত্রিত করে ঘৃণামূলক বক্তব্য প্রচার করেছেন।

আদালত পর্যবেক্ষণে বলেছেন, বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। বিশেষ করে শিশুদের ওপর চালানো সহিংসতা প্রমাণ করে যে, সামরিক বাহিনী এই জনগোষ্ঠীর ‘জন্মদান রোধ’ করার উদ্দেশ্য নিয়েই কাজ করেছিল। এছাড়া সশস্ত্র বেসামরিক নাগরিক ও সহযোগী মিলিশিয়ারা যখন এই অভিযানে অংশ নেয়, তখন গণহত্যার ঝুঁকি সম্পর্কে মিয়ানমারের সামরিক বাহিনী অবগত ছিল। ফলে মিয়ানমার গণহত্যা প্রতিরোধে তাদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

রায়ে আইসিজে মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সন্দেহভাজন সব ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা আর কখনো ঘটবে না- তা নিশ্চিত করার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা, ধ্বংস হওয়া সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন, নিখোঁজদের সন্ধান ও যথাযথ দাফনের ব্যবস্থা এবং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ না করলেও এ বিষয়ে আগামী দুই বছরের মধ্যে (২০২৮ সালের নভেম্বরের মধ্যে) একটি কর্মপরিকল্পনা জমা দিতে মিয়ানমারকে আদেশ দেওয়া হয়েছে।

গাম্বিয়ার মামলা ও আইনি লড়াই

২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি দেশের সমর্থনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে হেগের আদালতে এই মামলা করে। সে সময় গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তাম্বাদৌয়ের নেতৃত্বে আইনজীবী দল ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনে। তৎকালীন বেসামরিক নেতা ও নোবেলজয়ী অং সান সু চি নিজে আদালতে উপস্থিত হয়ে গাম্বিয়ার দাবিকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছিলেন। তবে ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। 

পরবর্তীতে কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মালদ্বীপ, কঙ্গো, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য-এই ১১টি দেশ মামলাটিতে সমর্থন জানায়। ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত শুনানিতে গাম্বিয়ার বর্তমান বিচারমন্ত্রী দাউদা এ জালো পুনরায় উল্লেখ করেন, মিয়ানমারের সামরিক বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়েই রোহিঙ্গাদের ধ্বংস করতে চেয়েছিল। অন্যদিকে, ২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকার সশস্ত্র হামলার জবাবে ‘শুদ্ধি অভিযান’ চালানোর দাবি করে অভিযোগ অস্বীকার করে আসছিল।

রোহিঙ্গাদের প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা

মিয়ানমারের ১৩৭টি জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম সংখ্যালঘু রোহিঙ্গারা মূলত রাখাইন রাজ্যের বাসিন্দা। ২০১৭ সালের আগে সেখানে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা বসবাস করত। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের রাষ্ট্রহীন করা হয়। ২০১৭ সালের আগস্টে বিদ্রোহী গোষ্ঠী আরসা (এআরএসএ) পুলিশ পোস্টে হামলা চালালে মিয়ানমারের সেনাবাহিনী (তাতমাদও) নৃশংস অভিযান শুরু করে। এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয় এবং অন্তত সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতেও হাজার হাজার মানুষের মৃত্যু হয়। 

বর্তমানে বাংলাদেশের কক্সবাজারে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে এবং মিয়ানমারে কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছেন আরও প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক সহায়তা কমিয়ে দেওয়ায় রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ত্রাণ তহবিল আরও সংকুচিত হয়ে পড়েছে।

আইসিজে কি মিয়ানমারকে এই রায় মানতে বাধ্য করতে পারবে?

আইসিজের নিজস্ব কোনো প্রয়োগকারী সংস্থা নেই, তবে এই রায়ের আন্তর্জাতিক গুরুত্ব অপরিসীম। গাম্বিয়া এখন বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাতে পারে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী কোনো জাতিগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ‘সুনির্দিষ্ট উদ্দেশ্য’ প্রমাণ করা অত্যন্ত কঠিন। ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসা গণহত্যার মামলায় সার্বিয়াকে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার জন্য দায়ী করা হলেও রাষ্ট্র হিসেবে সরাসরি গণহত্যার দায়ে দোষী করা হয়নি। তাই বৃহস্পতিবারের এই রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

রোহিঙ্গাদের জন্য এই রায়ের অর্থ কী এবং প্রত্যাবাসন কতটা সম্ভব?

বেঁচে ফেরা রোহিঙ্গা ও মানবাধিকার কর্মীরা এই রায়কে দশকের পর দশক ধরে চলা নির্যাতনের বিরুদ্ধে বড় নৈতিক ও আইনি বিজয় হিসেবে দেখছেন। মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটসের প্রচারক ম্যাথিউ স্মিথ এবং রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা কিয়াও মিন সাবের বলেন, এই রায় অপরাধীদের ব্যক্তিগতভাবে বিচারের মুখোমুখি করার পথ প্রশস্ত করবে এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব, হারানো জমি ও মর্যাদার সাথে ফিরে যাওয়ার দাবিকে জোরালো করবে। গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান একে ভুক্তভোগীদের সাহসের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন।

তবে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে। ২০২১ সালে সু চি সরকারকে উৎখাতের পর থেকে দেশটিতে চলমান গৃহযুদ্ধে প্রায় ১ লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যেখানে আরাকান আর্মিও রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। গত আগস্টে মিয়ানমার বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গার তথ্য যাচাই করার কথা জানালেও বলেছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয়।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মাইকেল বেকারের মতে, আইসিজের রায় ঐতিহাসিক হলেও মিয়ানমারের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্বল্পমেয়াদে এর সুফল পাওয়া কঠিন।

এখন সবার নজর ২০২৮ সালের নভেম্বরের মধ্যে মিয়ানমার আইসিজের আদেশ কতটুকু বাস্তবায়ন করে এবং কী প্রতিবেদন জমা দেয়, সেদিকে। পাশাপাশি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেপালসহ বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সুরক্ষা এবং মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত গাম্বিয়া, ওআইসি ও সমর্থনকারী দেশগুলোকে চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।

মিয়ানমার রোহিঙ্গা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গণহত্যা

সংশ্লিষ্ট সংবাদ: মিয়ানমার

৫ ঘন্টা আগে
মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে : আইসিজে
৭ ঘন্টা আগে
মিয়ানমারের সশস্ত্র বাহিনী হাজারো রোহিঙ্গাকে হত্যা করেছে : আইসিজে
১৮ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্প-শি ও পুতিনের বৈঠক কখন, কোথায়?
  2. ইতিহাসের বৃহত্তম আইপিওতে ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রোপিক
  3. ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড
  4. সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প
  5. মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস, স্পিকার পদে লড়বেন হাকিম জেফ্রিস
  6. গাজায় ইসরায়েলের অভিযান, শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x