Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৮, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৮, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর মানে কী?
চৌর্যবৃত্তি বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক ক্যামব্রিজ অধ্যাপকের মরদেহ উদ্ধার
কলকাতার পর এবার নেপালে মোশাররফ করিম
কলকাতায় প্রথম সিনেমাতেই নজর কেড়েছেন মোশাররফ করিম

যন্ত্রের যুগে মানুষের জয়, কেমব্রিজের বর্ষসেরা শব্দে চমক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৮, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৮, ১৮ নভেম্বর ২০২৬

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’। শব্দটির অর্থ হলো- দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের মধ্যে থাকা গুণাবলি, ত্রুটি ও অনুভূতির অধিকারী হওয়া।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এবং এর কারণে মানবজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে শব্দটি ‘২০২৬ সালের সময়ের চেতনা’ ধারণ করেছে বলে জানিয়েছেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড। খবর বার্তা সংস্থা এএফপির।

ফ্রান্সেসকা উডওয়াড বলেন, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে—এমন উদ্বেগের কারণে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে গভীরভাবে ভাবছে। মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি শব্দকে পেছনে ফেলে ‘হিউম্যান’ বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে। এতে প্রযুক্তি কীভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে, সে বিষয়ে বিশ্বজুড়ে মানুষের ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে বলে তিনি জানান।

কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদরা ‘হিউম্যান-মেইড’ (মানুষের তৈরি) ও ‘হিউম্যান অথর’ (মানব লেখক) এর মতো যৌগিক শব্দেও ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার বাড়তে দেখেছেন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড ‘হিউম্যান’ শব্দটিকে ‘খুবই আকর্ষণীয় একটি নির্বাচন’ বলে উল্লেখ করেন। তার মতে, বর্তমান সময়ে মানবতা সম্পর্কে আমাদের ধারণা বদলে যাচ্ছে।

এআই নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

তিনি বলেন, ‘আমরা মানুষের মন ও কৃত্রিম মনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছি। একইভাবে আমাদের মতো জীবিত সত্তা এবং আমাদের তৈরি কৃত্রিম সত্তার মধ্যেও পার্থক্য খুঁজছি। আমাদের আলাদা করে কী—চেতনা, সৃজনশীলতা, নাকি সহমর্মিতা?’

মানুষ হওয়ার অর্থ কী, তা নিয়ে চলমান বিতর্কে বিশ্বনেতাদের পাশাপাশি পোপ চতুর্দশ লিও, বিল গেটস, ধ্রুপদি সাহিত্য ও সংস্কৃতির গবেষক মেরি বিয়ার্ড এবং অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মতো বিশিষ্ট ব্যক্তিরাও মতামত দিয়েছেন।

বর্ষসেরা শব্দ নির্বাচনের দৌড়ে আরও ছিল ‘এজেন্ট’। এর অর্থ, এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা, যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই জটিলভাবে কাজ করতে পারে।

এ ছাড়া প্রতিযোগিতায় ছিল ‘হোলসাম’। শব্দটির অর্থ এমন কিছু, যা শারীরিক ও নৈতিক বা মানসিকভাবে মানুষের জন্য উপকারী এবং জীবনকে উন্নত করতে পারে।

‘ডাসকিং’ শব্দটিও বিবেচনায় ছিল। এটি এক ধরনের অবসরযাপনের পদ্ধতি। এতে দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করা হয়।

নেদারল্যান্ডসের একটি ঐতিহ্যবাহী এই চর্চা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উপায় হিসেবে আবার জনপ্রিয় হয়ে উঠেছে।

২০২৬ সালে ডিকশনারিতে যুক্ত হওয়া অন্য নতুন শব্দের মধ্যে রয়েছে ‘অরা ফার্মিং’। এর অর্থ, এমন কিছু করা, যার মাধ্যমে নিজের ব্যক্তিত্বের এমন দিক তুলে ধরা হয়, যা অন্যদের কাছে প্রশংসনীয় মনে হয়।

আরেকটি শব্দ ‘লুকসম্যাক্সিং’। এর অর্থ, নিজেকে শারীরিকভাবে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা।

কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দগুলো বেশি খোঁজা হচ্ছে, তা-সহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে বর্ষসেরা শব্দ ও নতুন শব্দ নির্বাচন করা হয়।

আগামী বছর নজরে রাখার মতো শব্দের তালিকায় রয়েছে ‘ফোবো’। এর অর্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করে দিতে পারায় নিজের কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়ে পড়ার ভয়।

আরেকটি শব্দ ‘ওয়েদার হুইপল্যাশ’। এর অর্থ, আবহাওয়ার এক চরম অবস্থা থেকে দ্রুত আরেক চরম অবস্থায় পরিবর্তিত হওয়া।

গত বছর বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘প্যারাসোশ্যাল’। ব্যক্তিগতভাবে পরিচিত নন, এমন কোনো বিখ্যাত ব্যক্তি কিংবা কাল্পনিক চরিত্রের সঙ্গে নিজের এক ধরনের সম্পর্ক বা ঘনিষ্ঠতা অনুভব করাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

ডিকশনারি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বর্ষসেরা শব্দ

সংশ্লিষ্ট সংবাদ: ডিকশনারি

২৭ অক্টোবর ২০২৬
ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর মানে কী?
সর্বাধিক পঠিত
  1. ১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
  2. সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
  3. মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে : জাতিসংঘ মহাসচিব
  4. কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
  5. ‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
  6. যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x