Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৩১, ২১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৩১, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
সৎমায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ
টাইগার শ্রফকে গুলিবর্ষণের সময়ের ভিডিও প্রকাশ্যে
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ, গাড়িচালক আহত
ভারতে মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক, নিহত ১৫
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

রাবণের মুখে মোদির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা পোড়ালেন বিক্ষোভকারীরা

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৩১, ২১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৩১, ২১ অক্টোবর ২০২৬
দিল্লিতে এনএসইউআই সদর দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ শীর্ষ রাজনীতিবিদদের মুখসংবলিত রাবণের প্রতিকৃতি পুড়িয়ে প্রতিবাদ জানান ছাত্রসংগঠনের সদস্যরা।

বিজয়া দশমীর আগে ভারতের রাজধানী নয়া দিল্লিতে কংগ্রেসের ছাত্রসংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই) এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সংগঠনের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারসহ বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ও করপোরেট ব্যক্তিত্বের মুখসংবলিত রাবণের একটি প্রতীকী প্রতিকৃতি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।  

‘উঙ্গলি তো উঠেগি – রাবণ দহন’ ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস-সংযুক্ত এই ছাত্রসংগঠনটি। রাবণের প্রতিকৃতিতে এছাড়াও যাদের মুখচ্ছবি যুক্ত করা হয়েছিল, তারা হলেন- শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরএসএস প্রধান মোহন ভাগবত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম ও রাজনাথ সিং।

প্রতীকী এই দহনের মাধ্যমে মূলত ‘ভোট চুরি’, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব, জাতীয় সম্পদের শোষণ, সাম্প্রদায়িকতা এবং নারী নির্যাতনের অভিযুক্তদের সুরক্ষার দেওয়ার অভিযোগ তুলে ধরেছে এনএসইউআই। সংগঠনটি অভিযোগ করেছে, বর্তমান সরকার দেশের যুবসমাজ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে এনএসইউআই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে ছাত্রসংগঠনটি।

এনএসইউআইয়ের জাতীয় মিডিয়া ইনচার্জ রবি পান্ডে বলেন, বিজয়া দশমী হলো অসত্যের বিরুদ্ধে সত্যের এবং মন্দের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক। আজকের রাবণ দহনের মাধ্যমে এনএসইউআই ভোট চুরি, পেপার লিক, বেকারত্ব ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। ভারতের সংবিধান, গণতন্ত্র এবং যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষায় আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

সংগঠনের দিল্লি শাখার ইনচার্জ অখিলেশ যাদব জানান, বিজয়া দশমীর দিনে এই প্রতীকী প্রতিবাদের মূল উদ্দেশ্য ছিল বর্তমান সময়ের বিভিন্ন অনাচার ও অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করা। সাংবিধানিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি ও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভারত রাবণ নরেন্দ্র মোদি অমিত শাহ জ্ঞানেশ কুমার

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২২ অক্টোবর ২০২৬
সৎমায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ
১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক, নিহত ১৫
১৭ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন বিক্ষোভ সামনে রেখে ফ্রান্সে মোতায়েন ৭০ হাজার পুলিশ
  2. পশ্চিম তীর ‘অবরুদ্ধ’ করার নির্দেশ নেতানিয়াহুর
  3. সৌদিতে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী
  4. চার মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের বাজার
  5. পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
  6. পশ্চিম তীরে বন্দুকযুদ্ধে ৬ ইসরায়েলি সেনা আহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x