Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৩, ১২ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৩, ১২ অক্টোবর ২০২৬
আরও খবর
সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল
ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ হতে দেবেন না ট্রাম্প : জেডি ভ্যান্স
সন্তান রেখে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল
ওমরা পালনে এক সঙ্গে সৌদি যাচ্ছেন নবীনগরের ৫২ জন

সৌদি-হুথি সংঘাত কেবল মানুষের দুর্দশাই বাড়াবে : জাতিসংঘ

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৩, ১২ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৩, ১২ অক্টোবর ২০২৬
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সানায় হুথি নেতা আব্দুল মালিক আল-হুতির একটি বিলবোর্ডের সামনে রাস্তায় উট নিয়ে যাতায়াত করছেন ইয়েমেনি নাগরিকরা। ছবি : এএফপি

রিয়াদ বিমানবন্দরে হামলার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক সব পক্ষকে ‘সামনের বিপর্যয় এড়ানোর’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চলমান লড়াই কেবল মানুষের জন্য আরও দুর্দশা ডেকে আনবে। খবর বার্তা সংস্থা এএফপির।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের ধারাবাহিক হামলার পর সৌদি আর ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। ওই হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহ থেকে চলে আসা এই প্রাণঘাতী বিমানবন্দর হামলা বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির স্থায়িত্বকে নাড়িয়ে দিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, ‘সৌদি আরবের বিমানবন্দরগুলোতে গত কয়েক দিনে হুথিদের বারবার চালানো হামলায় আমি স্তম্ভিত। সেখানে কয়েক ডজন সৌদি ও বিদেশি নাগরিক হতাহত হয়েছেন; বিশেষ করে গতকাল রিয়াদের প্রধান বিমানবন্দরে চালানো ভয়াবহ হামলাটির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই এগুলো অবশ্যই তদন্ত করা উচিত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।’

ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের সরকারকে সমর্থন করে আসছে। এই সংঘাত মার্কিন-ইরান সংঘাতের কয়েক মাস পর পুনরায় জ্বলে উঠেছে এবং তা সমগ্র মধ্যপ্রাচ্যকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন আগে থেকেই এক বিশাল মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল।

ভলকার তুর্ক বলেন, ‘ইয়েমেন এবং সৌদি আরব উভয় স্থানেই বেসামরিক নাগরিকদের ওপর সংঘাতের বিধ্বংসী প্রভাব সমস্ত পক্ষকে মনে করিয়ে দেয় যে, যুদ্ধ চালিয়ে গেলে কেবল আরও দুর্ভোগ বাড়বে, যার কোনো শেষ নেই।’ তিনি আরও বলেন, ‘আমি তাদের উত্তেজনা হ্রাস করতে এবং পরবর্তী বিপর্যয় এড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লড়াই বৃদ্ধি পাওয়ার পর থেকে ইয়েমেনে ২ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

এর আগে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান বারহাম সালিহ রিয়াদ বিমানবন্দরে হামলাকে ‘নিন্দনীয়’ বলে মন্তব্য করেছিলেন। তিনি আরও বলেন, ইয়েমেনে সাম্প্রতিক লড়াই এবং মানুষের বাস্তুচ্যুতি কেবল বছরের পর বছর ধরে চলা সংঘাতের ফলে কোটি কোটি মানুষের অপরিসীম কষ্টকে আরও বাড়িয়ে তুলছে। এই বিপজ্জনক পরিস্থিতির অবশ্যই অবসান ঘটতে হবে এবং এই সংঘাতের ইতি টানতে প্রতিটি প্রচেষ্টা চালাতে হবে।’

সৌদি আরব হুথি বিদ্রোহী সংঘাত মানুষের দুর্দশা জাতিসংঘ

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

৩০ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল
২৯ অক্টোবর ২০২৬
ওমরা পালনে এক সঙ্গে সৌদি যাচ্ছেন নবীনগরের ৫২ জন
২৫ অক্টোবর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে আইনি নোটিশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত এক দলের
  2. ইরানে নতুন হামলা, নাকি শান্তি আলোচনার পথে ওয়াশিংটন?
  3. রাজনৈতিক মতামতের জন্য কাজ হারিয়েছেন প্রকাশ রাজ : স্ত্রী
  4. নেতানিয়াহু ও আইজেনকোট : ইসরায়েলের সামনে কোন পথ খোলা?
  5. ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ
  6. শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতারের প্রতিনিধিদল তেহরানে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x