Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২২, ০৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২২, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর
আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত
কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর‘ দিলেন এরদোয়ান
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২২, ০৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২২, ০৮ নভেম্বর ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার ওএইচসিএইচআরের বাংলাদেশ মিশনের নবনিযুক্ত প্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

আজ রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওএইচসিএইচআরের বাংলাদেশ মিশনের নবনিযুক্ত প্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার তার পরিচয়পত্র পেশ করার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণতন্ত্রকে শক্তিশালী করা, মৌলিক স্বাধীনতা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নেওয়ার বিষয়গুলোকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানায়। এ সময় লাউবারকে দায়িত্ব গ্রহণের জন্য স্বাগত ও অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। সেগুলোর মধ্যে রয়েছে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘের ‘স্পেশাল প্রসিডিউরস’ (বিশেষ কার্যপদ্ধতি) এর আওতায় নিয়োজিত বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরেন। তারা মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের আসন্ন সফর নিয়ে মতবিনিময় করেন।

হুমায়ুন কবির ওএইচসিএইচআর মিশনকে অনুরোধ জানান যেন তাদের কর্মসূচি ও কার্যক্রম সরকারের অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। তিনি লাউবারকে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার নিশ্চয়তা দেন।

লাউবার সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন এবং মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় ওএইচসিএইচআরের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

প্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার তার দায়িত্বকালে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো ও পরিকল্পিত কার্যক্রমগুলো তুলে ধরেন এবং সরকারের সঙ্গে অব্যাহত সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। লাউবার বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।

২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ও ওএইচসিএইচআরের মধ্যে স্বাক্ষরিত তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকের আওতায় এই মিশনটি প্রতিষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘ

১১ নভেম্বর ২০২৬
আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত
২৭ অক্টোবর ২০২৬
ফিলিস্তিনিদের উচ্ছেদ ও বাড়িঘর ধ্বংস, ইসরায়েলি অভিযান বন্ধের তাগিদ জাতিসংঘের
২৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ
  2. প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
  3. সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  5. ছিনতাইকারীর কবলে ড. আসিফ নজরুল
  6. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x