Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
বাংলাদেশ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান : প্রধানমন্ত্রী

কেবল ভাষণ নয়, জাতিসংঘের কাছে কার্যকর পদক্ষেপ চায় গাজাবাসী

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বছরের পর বছর ধরে চলা অবর্ণনীয় ধ্বংসযজ্ঞ ও রক্তক্ষয়ের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে কেবল গতানুগতিক কূটনৈতিক কোনো ভাষণ দেখতে চান না গাজার ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে আল জাজিরার সাংবাদিক জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভাষণের দিকে তাকিয়ে থাকা সাধারণ মানুষ এবার কথার মারপ্যাঁচের বদলে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পেরে ভিডিও বার্তার মাধ্যমেই বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে ভাষণ দিচ্ছেন মাহমুদ আব্বাস।

গাজার সাধারণ মানুষের প্রত্যাশা, ফিলিস্তিন প্রেসিডেন্ট অবিলম্বে চলমান গণহত্যা বন্ধ, সাধারণ মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রূপরেখা তুলে ধরবেন। ফিলিস্তিনিদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার মতো শক্ত পথ দেখতে চান তারা।

এদিকে, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠন বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ফিলিস্তিনি জনগণের জরুরি মানবিক সহায়তা ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জোরালো তাগিদ দিয়েছে কাতার।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে কাতারের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী মারিয়াম বিনতে আলি বিন নাসের আল-মিসনাদ। তিনি উল্লেখ করেন, গাজা ও পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরকে একত্রিত করে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই পুনর্গঠন প্রচেষ্টা চালাতে হবে। পাশাপাশি যুদ্ধবিরতি রক্ষা ও মাঠপর্যায়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দৃশ্যমান অগ্রগতি অর্জনের ওপরও জোর দেন কাতারি এই মন্ত্রী।

জাতিসংঘের অধিবেশন জাতিসংঘ গাজা ফিলিস্তিন

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘের অধিবেশন

৫৩ মিনিট আগে
বাংলাদেশ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
৪ ঘন্টা আগে
জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী
৪ ঘন্টা আগে
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কেবল ভাষণ নয়, জাতিসংঘের কাছে কার্যকর পদক্ষেপ চায় গাজাবাসী
  2. আদালতের নির্দেশ থাকলেও হোয়াইট হাউসে কিছু সাংবাদিক প্রবেশে বাধা
  3. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি
  4. জাতিসংঘে ওপেন এআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
  5. শি জিনপিংকে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা জানালেন ট্রাম্প
  6. স্বর্ণের দামে আবারও বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x