Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬
ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ৮
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ৪৭ দেশের যোদ্ধা নামিয়েছেন পুতিন : জেলেনস্কি
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

পোল্যান্ড সীমান্তের কাছে রুশ হামলা, ইউক্রেনকে আরও সহায়তার প্রতিশ্রুতি ন্যাটোর

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও ফুটেজ থেকে নেওয়া এই স্থিরচিত্রে পোল্যান্ডের উপকূলের কাছে বাল্টিক সাগর থেকে উদ্ধার করা রাশিয়ার সন্দেহভাজন একটি সামরিক ড্রোন দেখা যাচ্ছে। ছবি: এএফপি

পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ন্যাটোর পূর্ব সীমান্তের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে।

স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) রুটে বলেন, ৩২ সদস্যের এই সামরিক জোট ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে পিছপা হবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি রাশিয়ার সীমান্তসংলগ্ন পূর্বাঞ্চলে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাও বাড়ানো হবে। খবর আল জাজিরার। 

ব্রাসেলসে ন্যাটোর রাজনৈতিক সদর দপ্তরে এসব কথা বলেন রুটে। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলা হয়। একই দিনে আরেকটি হামলা চালানো হয় সীমান্তের অন্য একটি ক্রসিং পয়েন্টের কাছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিল্ডটসহ একটি কূটনৈতিক প্রতিনিধিদল ওই স্টেশন অতিক্রম করার কয়েক মিনিট পর ট্রেনটিতে হামলা হয়।

রুটে বলেন, ন্যাটো ভূখণ্ডের কাছাকাছি ইউক্রেনের ট্রেনে গতকালের হামলা আবারও পুতিনের হতাশা এবং ভয় ও সন্ত্রাস ছড়ানোর আকাঙ্ক্ষা দেখিয়েছে। তার ভাষায়, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে রাশিয়া ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ সোমবার জানান, দেশটির সেনাবাহিনী বাল্টিক সাগর থেকে রুশ সামরিক ড্রোন বলে ধারণা করা একটি বস্তু উদ্ধার করেছে। উপকূলীয় গ্রাম ইয়ারোস্লাভিয়েকের কাছে এটি পাওয়া যায় বলে জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক শীর্ষ কর্মকর্তা কাজা কালাস বলেন, পোল্যান্ড সীমান্তের কাছে এসব হামলার উদ্দেশ্য স্পষ্টতই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে ভয় দেখিয়ে বিরত রাখা।

কাজা কালাস বলেন, আমাদের দেখাতে হবে যে আমরা ইউক্রেনের পাশে আছি এবং আমরা ভয় পাইনি।

ট্রেনে হামলার বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ বাহিনী ইউক্রেনের ‘পুরো ভূখণ্ডজুড়ে’ অভিযান চালাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক রোববার সতর্ক করে বলেছেন, রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত লক্ষ্য করে হামলা আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে।

ওয়ারশতে নিরাপত্তাবিষয়ক বৈঠকের পর তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহ ও মাসে রাশিয়ার পক্ষ থেকে হামলা আরও তীব্র হতে পারে। এমনকি এই উত্তেজনা পোল্যান্ডের ভূখণ্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

পোলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে সিআইএর দেওয়া ব্রিফিংসহ বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইউক্রেন সীমান্তের বিভিন্ন স্থাপনায় হামলা এবং ইউরোপের দেশগুলোর ভেতরে নাশকতা আরও বাড়াতে পারে রাশিয়া। এর মাধ্যমে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে ইউরোপীয় দেশগুলোকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হতে পারে।

সম্ভাব্য যৌথ প্রতিক্রিয়ার প্রস্তুতি নিয়ে ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন টাস্ক।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না করতে সম্মত হয়েছে। রাশিয়াও একই কাজ করতে সম্মত হয়েছে!

তবে রাশিয়া বা ইউক্রেন—কোনো পক্ষই ট্রাম্পের এই দাবি নিশ্চিত করেনি।

এর মধ্যেই সোমবার কৃষ্ণসাগরে দুটি কার্গো জাহাজে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে।

এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা কমানোর উদ্যোগ শান্তির পথে প্রথম পদক্ষেপ হতে পারে।

জেলেনস্কি জানান, ইউক্রেন রাশিয়ার ওপর হামলা বন্ধ করতে প্রস্তুত—যদি তাদের মিত্ররা নিশ্চিত করে যে মস্কোও ইউক্রেনের জ্বালানি স্থাপনা, অবকাঠামো এবং খাদ্য সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে হামলা করবে না।

এর আগে জেলেনস্কি পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ করাকে যুদ্ধ থামানোর প্রথম পদক্ষেপ হিসেবে প্রস্তাব করেছিলেন। তবে ক্রেমলিন ধারাবাহিকভাবে বলে আসছে, ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং সামরিক সক্ষমতা কমানোর মতো শর্ত পূরণ করতে হবে, তার আগে রাশিয়া হামলা বন্ধ করবে না।

ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পোল্যান্ড রাশিয়া রুশ হামলা ন্যাটো
১৮ আগস্ট ২০২৬
ফুরিয়ে গেছে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র
০৩ আগস্ট ২০২৬
ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ১৪
০১ আগস্ট ২০২৬
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
০১ আগস্ট ২০২৬
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ৩, আহত ১৫
২৮ জুলাই ২০২৬
ট্রাম্পের সমর্থন আদায়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি
২২ জুলাই ২০২৬
চাপের মুখে সেনাপ্রধানকেও বরখাস্ত করলেন জেলেনস্কি
১৬ জুলাই ২০২৬
জেলেনস্কির সিদ্ধান্তের প্রতিবাদে ইউক্রেনে বিক্ষোভ
০৮ জুলাই ২০২৬
কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ন্যাটো সম্মেলনের মাঝেই তীব্র উত্তেজনা
০৭ জুলাই ২০২৬
ন্যাটো সম্মেলনে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইবেন জেলেনস্কি
০৬ জুলাই ২০২৬
সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রুশ হামলায় কিয়েভে নিহত ১১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চীনের হুমকি মধ্যেই তাইওয়ানে পৌঁছাল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  2. কিউবাগামী তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র
  3. সর্বাত্মক যুদ্ধে নামছে সৌদি আরব, প্রস্তুত এক লাখ সেনা
  4. ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
  5. এবার জেন-জিদের ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক
  6. মক্কা চুক্তিতে যুক্ত হতে চায় ছয়টির বেশি দেশ : পাকিস্তান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x