Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৩, ০৯ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৩, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সরকারি চাকরিজীবীদের বেতন কোন গ্রেডে কত বাড়ছে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
ইরানের সঙ্গে সংঘাত এড়াতে ট্রাম্পকে আলোচনার তাগিদ এরদোয়ানের
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে : ট্রাম্প
হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান : ট্রাম্প

ট্রাম্পের চেয়ে চারগুণ বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, আরও বাড়ানোর সিদ্ধান্ত

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৩, ০৯ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৩, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। ফাইল ছবি

এমনিতেই বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনীতিকদের শীর্ষে রয়েছেন সিঙ্গাপুরের মন্ত্রী ও সরকারের নীতি নির্ধারকেরা। দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং এত দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে চার গুণেরও বেশি সরকারি বেতন পেতেন। এবার দীর্ঘ ১৫ বছর পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন এক লাফেই বাড়ানো হলো আরও বিপুল পরিমাণে। খবর সিএনএনের। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির সংসদে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধির এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। নতুন কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুরি ডলার (১.৭ মিলিয়ন মার্কিন ডলার) থেকে প্রায় ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬ লাখ সিঙ্গাপুরি ডলারে (২.৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৪ কোটি টাকা) দাঁড়িয়েছে। অর্থাৎ এক ধাক্কায় তার বেতন বাড়ল ১০ লাখ মার্কিন ডলারের বেশি। একই সঙ্গে অন্যান্য মন্ত্রীদের বেতনও সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে লরেন্স ওং জানিয়েছেন, তিনি তার বর্ধিত এই অতিরিক্ত বেতন টানা পাঁচ বছর বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন।

হঠাৎ বিশাল বেতন বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে লরেন্স ওং বলেন, সরকারি সেবায় মেধাবীদের ধরে রাখা এবং বেসরকারি খাতের সঙ্গে সরকারি খাতের বিশাল বেতনের পার্থক্য কমাতেই এই পদক্ষেপ। তিনি এটিকে একটি স্পর্শকাতর বিষয় হিসেবে স্বীকার করে বলেন, রাজনৈতিকভাবে কঠিন হলেও আমাদের নেতৃত্বের মানের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি ঐতিহাসিকভাবেই দুর্নীতি রোধ করার হাতিয়ার হিসেবে মন্ত্রীদের রাজকীয় বেতন প্রদান করে আসছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে ২০২৫ সালের দুর্নীতি ধারণা সূচকে সিঙ্গাপুর বিশ্বের তৃতীয় সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ (যেখানে যুক্তরাষ্ট্র রয়েছে ২৯ নম্বরে)। তবে এই বেতন বৃদ্ধি দেশটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। কারণ সিঙ্গাপুরের সাধারণ মানুষের গড় মাসিক আয় মাত্র ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুরি ডলার।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক চার লাখ ডলার কিংবা হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি-র সাত লাখ ১৯ হাজার ডলারের বেতনের চেয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর আগের বেতনই অনেক বেশি ছিল। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের রাষ্ট্রবিজ্ঞানী জা ইয়ান চং সতর্ক করে বলেন, উচ্চ বেতন দিয়ে রাজনীতিতে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা অসম্ভব, যা ২০২৪ সালে দেশটির সাবেক পরিবহণ মন্ত্রী সুব্রহ্মণ্যম ঈশ্বরনের ঘুস কাণ্ডে প্রমাণিত হয়েছে।

সিঙ্গাপুর লরেন্স ওং বেতন ট্রাম্প
০২ সেপ্টেম্বর ২০২৩
থারমান শানমুগারত্নম : সিঙ্গাপুরের ভিন্ন মাত্রার প্রেসিডেন্ট
১৬ আগস্ট ২০২৩
সিঙ্গাপুরে মানি লন্ডারিং বিরোধী অভিযানে জব্দ ৭৩ কোটি ডলারের সম্পদ
১৭ জুলাই ২০২৩
অনৈতিক সম্পর্ক, অবশেষে সিঙ্গাপুরের স্পিকার ও এমপির পদত্যাগ
০৩ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তরুণীর বিরুদ্ধে মামলা
২১ আগস্ট ২০২২
পুরুষে পুরুষে যৌনতায় নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিঙ্গাপুর
১৯ ফেব্রুয়ারি ২০২২
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বক্তব্যে ভারতে উত্তাপ
১০ ডিসেম্বর ২০২১
বুস্টার ডোজ নেওয়ার পরও ওমিক্রনে আক্রান্ত
০৯ নভেম্বর ২০২১
করোনা হয়ে মানসিক সমস্যা, ফাঁসি স্থগিত
২৪ অক্টোবর ২০২১
বাংলাদেশসহ ছয় দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিঙ্গাপুর
১৮ সেপ্টেম্বর ২০২১
সিঙ্গাপুরে বাড়ছে করোনা, অনলাইন ক্লাসে ফিরছে প্রাথমিকের শিক্ষার্থীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল নেপালও
  2. ৭ হাজার মিটার উঁচু থেকে পর্বতারোহী চিকিৎসক আসমার মরদেহ উদ্ধার
  3. টানা চতুর্থ দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম
  4. হরমুজ প্রণালিতে চালকবিহীন মার্কিন সাবমেরিন জব্দের দাবি ইরানের
  5. ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের
  6. নেপালে ‘জেন-জি’ বিপ্লবের এক বছর : তরুণদের প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x