Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৩:০৮, ১৫ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৩:০৮, ১৫ মে ২০২৪
আরও খবর
‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩২২ এমপির সমর্থন, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা লক্ষ্য : প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

সিঙ্গাপুরে শেষ হচ্ছে ‘লি শাসন যুগ’

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৩:০৮, ১৫ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৩:০৮, ১৫ মে ২০২৪
সিঙ্গাপুরের বিদায়ী প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। এএফপির ফাইল ছবি

সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ২০ বছর ক্ষমতায় থাকার পর আজ বুধবার (১৫ মে) রাতে আনুষ্ঠানিকভাবে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওয়ংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। খবর বিবিসির।

সিঙ্গাপুরের স্বাধীনতার পর থেকেই লি পরিবার দ্বীপরাষ্ট্রটির ক্ষমতায় ছিল আর লি সিয়েন লুংয়ের পদত্যাগের মধ্য দিয়ে ৫৯ বছরের রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটছে। ১৯৬৫ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে সিঙ্গাপুরে মাত্র তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন এবং এই তিনজনই ছিলেন ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সদস্য।
লি সিয়েন লুংয়ের বাবা লি কুয়ান ইউ যাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয়, তিনি এর আগে ২৫ বছর দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন, যদিও মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি থাকবেন তবে এর মাধ্যমে সিঙ্গাপুরের ক্ষমতার পট পরিবর্তন ঘটবে।
গত সপ্তাহে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে লি সিয়েন লুং  সিঙ্গাপুরের অধিবাসীদের তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি অন্য সবার মতো আরও জোরে দৌড়ানোর চেষ্ট করিনি, তারচেয়ে আমি সবার সঙ্গে থেকে দৌড়ানোর চেষ্টা করেছি। এবং আমি মনে করি একাজে আমরা অনেকটা সফল হতে পেরেছি।’

লি সিয়েন লুং বলেন, ‘আমার বাবা এবং পূর্বসূরি গোহ চোক তংয়ের পথ অনুসরণ না করে নিজের মতো করে সব কাজ করার চেষ্টা করেছি।’

লি সিয়েন লুং ১৯৮৪ সালে তাঁর বাবা ক্ষমতায় থাকাকালীন একজন কর্মী হিসেবে রাজনীতিতে যোগ দেন। ২০০৪ সালে দায়িত্ব গ্রহণের আগে সিঙ্গাপুরের দ্বিতীয় প্রধানমন্ত্রী গো চক তংয়ের অধীনে তিনি মন্ত্রিসভার সফল সদস্য হিসেবে পরিচিতি পান।

লি সিয়েন লুংয়ের শাসনামলে সিঙ্গাপুরের বহুমুখী অর্থনীতি বিকশিত হয় এবং দেশটি আন্তর্জাতিক আর্থিক পাওয়ার হাউস হিসেবে ও পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি পায়। গত ২০ বছরে দেশটির জনগণের মাথাপিছু আয় ও জিডিপি দ্বিগুণ হয়েছে। কোভিড অতিমারি এবং অতিমারি পরবর্তী আন্তর্জাতিক আর্থিক ধস মোকিাবিলায় তিনি যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দেন।      

লি সিয়েন লুংয়ের ক্ষমতাকালীন সময়ে যুক্তরাষ্ট্র, চীন ও অন্যন্যা ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে  সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সিঙ্গাপুরের অভিবাসন সংক্রান্ত কঠোর নিয়মকানুন, নতুন আবাসন প্রকল্প এবং বর্ণবাদ বিরোধী আইনের প্রস্তাবনা সংসদে পাস করার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন।

সিঙ্গাপুর সি সিয়েন লুং প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: সিঙ্গাপুর

৩০ জুন ২০২৬
বিমানবালাকে ভারতীয় নাগরিকের যৌন হয়রানি, অতঃপর...
১৯ মে ২০২৬
কৃষিপণ্য আমদানি ও বে-টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
০৪ সেপ্টেম্বর ২০২৫
সিঙ্গাপুরের সেরা ৫০ ধনীর তালিকায় সামিট গ্রুপের আজিজ খান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতি ‘শেষ’ বললেও ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সম্মতি
  2. ৩২২ এমপির সমর্থন, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম
  3. ‘অনন্ত যুদ্ধের’ চক্রে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, নেপথ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ?
  4. সহায়তা কমায় জাতিসংঘের জরুরি সেবা থেকে বঞ্চিত ১০ লাখ নারী ও কিশোরী
  5. তাইওয়ানে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৫
  6. খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x