Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:২৭, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:২৭, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রেকর্ড বৃষ্টিতে কোমরপানিতে ভাসছে ব্যাংকক
ইরানকে সহায়তা সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের বার্তা
নিখোঁজের ৬ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
জলবায়ু পরিবর্তনে বন্যা ‘বিশ্বের জন্য সতর্কবার্তা’, জাতিসংঘে ভাষণে নেপালের প্রধানমন্ত্রী
চীনের কারিগরি শিক্ষার দক্ষতা দেশের কাজে লাগানো হবে : শিক্ষামন্ত্রী

বন্যায় বিধ্বস্ত চীনের সীমান্ত অঞ্চলে শত শত মানুষের ভাগ্য এখনও অজানা

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:২৭, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:২৭, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চীন-নেপাল সীমান্তের কাদা ও পাথরের ধ্বংসস্তূপে পরিণত হওয়া জিরোং পোর্টে উদ্ধারকাজের পাশে টাঙানো চীন সরকারের জাতীয় পতাকা। ছবি : এএফপি

চীন ও নেপাল সীমান্তের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র ছিল ‘জিরোং পোর্ট’। আকস্মিক বন্যা ও ভয়াবহ কাদা-ধসে পোর্টটি এখন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। ধসে যাওয়া পাথর, কাঁকর আর কাদার বিস্তীর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ অঞ্চলে বহু মানুষের সলিলসমাধি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর ১১ দিন পার হয়ে গেলেও চীনের অভ্যন্তরে এখনও শত শত মানুষের কোনো খোঁজ মেলেনি।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) চীন সরকারের আয়োজিত পরিদর্শনের অংশ হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনএর প্রতিনিধি দল সরেজমিনে গিয়ে এই প্রলয়ঙ্করি ধ্বংসযজ্ঞের চিত্র প্রত্যক্ষ করে।

গত ২৬ আগস্ট নেপালের ল্যাংটাং লিরুং পর্বতের হিমবাহে ফাটল ধরে ধস নামলে নদী অববাহিকায় বাঁধের মতো পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে আকস্মিক বন্যা ও কাদা-ধসের সৃষ্টি হয়। পাহাড় থেকে তীব্র বেগে নেমে আসা পানির ঢেউ প্রথম আঘাত হানে চীন সীমান্তের পাঁচতলা বিশিষ্ট সীমান্ত চেকপয়েন্ট ও প্রশাসনিক ভবনে। ভয়াবহ সেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, পানির প্রবল স্রোত ধেয়ে আসার সময় মানুষ জীবন বাঁচাতে মরিয়া হয়ে ছুটছিল।

বর্তমানে মূল পাঁচতলা ভবনের আর কোনো অস্তিত্ব নেই; খননকাজের পর কেবল এর ভিত্তির অংশটুকুই দেখা যাচ্ছে। দুর্ঘটনাস্থলে কোনো জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি। চেকপয়েন্ট ভবনের পাশাপাশি ট্রাভেল এজেন্সি, সুপারমার্কেট এবং চীন-নেপাল সংযোগকারী সেতুটি পুরোপুরি ধসে কাদার নিচে চাপা পড়েছে।

রোববার সন্ধ্যায় প্রকাশিত চীনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশটির সীমান্তে ৪৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫১৯ জন। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশাসনিক ভাইস প্রেসিডেন্ট রেন ওয়েই জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন। দুই দেশের সীমানা মিলিয়ে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ইতোমধ্যে হাজার ছাড়িয়ে গেছে। আরও হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ।

চীনের পক্ষ থেকে নিখোঁজদের নামের তালিকা প্রকাশ না করায় নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও আন্তর্জাতিক মহলে তথ্যের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে তিব্বত কর্তৃপক্ষের দাবি, তারা শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিটি জীবনের তথ্য যাচাই করছেন।

তিব্বতের জননিরাপত্তা বিভাগের নির্বাহী উপপরিচালক পু ওয়েইদং জানান, নিহতদের পরিচয় শনাক্তকরণের জন্য ৬০ জনেরও বেশি বিশেষজ্ঞ এবং তিনটি ল্যাবরেটরি সার্বক্ষণিক কাজ করছে। উদ্ধারকৃত অবশিষ্টাংশ, আঙুলের ছাপ, জিনগত তথ্য (ডিএনএ) ও ইমিগ্রেশন রেকর্ড বিশ্লেষণ করে নিখোঁজ ব্যক্তিদের তালিকা মেলানো হচ্ছে। বিদেশি নিখোঁজদের তথ্য স্ব-স্ব রাষ্ট্রদূত বা দূতাবাসে পাঠানো হয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, ঘটনার পরপরই পুরো সড়ক যোগাযোগ ভেসে যাওয়ায় প্রায় এক সপ্তাহ উদ্ধারকারী দলগুলোকে পাহাড়ি পথ হেঁটে বা আকাশপথে মূল কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। গত বুধবার সড়ক আংশিক পরিষ্কার হওয়ার পর ভারী যন্ত্রপাতি উদ্ধারকাজে যুক্ত হতে পেরেছে। উদ্ধারকারী দলের প্রধান ইয়াং কিচিয়াও এবং কর্মী ঝাং জিয়াওজুন জানান, কাদা, নুড়ি পাথর, নতুন করে ভূমিধস এবং নদীর ওপর প্রাকৃতিক বাঁধ (ব্যারিয়ার লেক) ভেঙে যাওয়ার ঝুঁকিসহ প্রতিকূল পরিবেশ উদ্ধারকাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহে নতুন করে ধস নামার ঝুঁকি আরও বাড়ছে। তবে এই মুহূর্তে উদ্ধারকারীদের মূল অগ্রাধিকার কাদার স্তর সরিয়ে নিখোঁজদের মৃতদেহের জন্য সন্ধান চালানো।

চীন তিব্বত নেপাল বন্যা নিখোঁজ
০১ আগস্ট ২০২৬
চীনের নেতৃত্বে আন্তর্জাতিক এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
২৮ জুলাই ২০২৬
১৮ মিনিটের ব্যবধানে চীনে শক্তিশালী দুটি ভূমিকম্প
২৪ জুলাই ২০২৬
চীনে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ১১, নিখোঁজ ৫০
১৭ জুলাই ২০২৬
এআই উন্নয়নে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা : শি জিনপিং
১৬ জুলাই ২০২৬
বেইজিং ছেড়ে চীনের তরুণরা যেভাবে সাফল্যের নতুন সংজ্ঞা লিখছে
১৩ জুলাই ২০২৬
‘বাভি’র তাণ্ডবে বিপর্যস্ত চীন, নিরাপদ আশ্রয়ে ২৮ লাখ মানুষ
১২ জুলাই ২০২৬
শক্তি কমে চীনে আঘাত হানল টাইফুন ‘বাভি’
০৯ জুলাই ২০২৬
চীনে জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
০৯ জুলাই ২০২৬
বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রেকর্ড বৃষ্টিতে কোমরপানিতে ভাসছে ব্যাংকক
  2. ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে নদী পার হতে গিয়ে ৫ অভিবাসীর মৃত্যু
  3. জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, বিজেপির তিন বিধায়ককে বের করে দিলেন স্পিকার
  4. নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী অভিনেত্রী আটক
  5. হরমুজ প্রণালি খোলার ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
  6. সৌদির সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান-তুরস্ক, সেনাপ্রধানদের বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x