Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫৬, ১৭ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫৬, ১৭ জুলাই ২০২৬
আরও খবর
চীনে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ১১, নিখোঁজ ৫০
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় ঢাকা
বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
বেইজিং ছেড়ে চীনের তরুণরা যেভাবে সাফল্যের নতুন সংজ্ঞা লিখছে
শিশুর পা মোচড় দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

এআই উন্নয়নে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা : শি জিনপিং

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫৬, ১৭ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫৬, ১৭ জুলাই ২০২৬
প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এআই প্রযুক্তির বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে শুরু হওয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এআই সম্মেলন ‘ওয়ার্ল্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’ বা বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপির। 

অনুষ্ঠানে শি জিনপিং আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কোনো একক দেশের একক অর্জন নয়, বরং এটি হওয়া উচিত সব দেশের সম্মিলিত সহযোগিতার ফল।’

চীনের প্রেসিডেন্ট বলেন, এআই খাতে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখা বা কোনো একটি দেশের নিরাপত্তাকে অন্য দেশের ওপর প্রাধান্য দেওয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে চীনা প্রযুক্তি পণ্য ও উন্নত প্রযুক্তি আমদানির ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। 

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে উন্নত এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ ও ব্যবহার নিয়ে সরকার এবং এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাম্প্রতিক মতবিরোধও প্রযুক্তির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই প্রশ্নও সামনে এনেছে।

প্রযুক্তি বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘হ্যালো চায়না টেকের’ গবেষক পো ঝাও বলেন, চীনের এআই শিল্পের ভবিষ্যৎ দিক বোঝার জন্য ডব্লিউএআইসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজনগুলোর একটি।

শি জিনপিং বলেন, উন্নত চিপ, অত্যাধুনিক কম্পিউটিং অবকাঠামো এবং বিপুল বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে রয়েছে। তবে চীন এ ক্ষেত্রে সবচেয়ে বড় ও বিস্তৃত প্রতিদ্বন্দ্বী।

মানুষের নিয়ন্ত্রণে থাকতে হবে এআই

চার দিনব্যাপী এই সম্মেলনে চীনের এক হাজারের বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে প্রায় তিন হাজার প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে এআই কম্পিউটিংয়ের জন্য শক্তিশালী সেমিকন্ডাক্টর ব্যবস্থা থেকে শুরু করে নিজে থেকেই বিভিন্ন অ্যাপ পরিচালনা করতে পারে এমন স্মার্টফোনও রয়েছে।

তবে সম্মেলনের শুরুতেই আলোচনার কেন্দ্রে ছিল এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা, সামরিক সংঘাতে এর ব্যবহার, কর্মসংস্থান এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব।

শি জিনপিং বলেন, ‘এআই যেন সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করতে আইন ও নীতিমালা, প্রযুক্তিগত নজরদারি, আগাম সতর্কতা এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ একই সঙ্গে তিনি এআই উন্নয়নে মানুষের কল্যাণকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়া, পাকিস্তানও ইন্দোনেশিয়াসহ ২৯টি দেশের প্রতিনিধিরা একটি আন্তঃসরকারি এআই সহযোগিতা গ্রুপ গঠনের চুক্তিতে স্বাক্ষর করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাংহাইভিত্তিক ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনের’ লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানো এবং এআই প্রযুক্তির ‘সুস্থ ও সুশৃঙ্খল’ বিকাশ নিশ্চিত করা।

সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলসহ বিভিন্ন দেশের নেতারাও অংশ নিচ্ছেন।

চীন শি জিনপিং এআই

সংশ্লিষ্ট সংবাদ: চীন

২ ঘন্টা আগে
চীনে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ১১, নিখোঁজ ৫০
১৬ জুলাই ২০২৬
বেইজিং ছেড়ে চীনের তরুণরা যেভাবে সাফল্যের নতুন সংজ্ঞা লিখছে
১৩ জুলাই ২০২৬
‘বাভি’র তাণ্ডবে বিপর্যস্ত চীন, নিরাপদ আশ্রয়ে ২৮ লাখ মানুষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  2. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
  3. শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ না করার আহ্বান আন্না হাজারের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  4. যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : পেজেশকিয়ান
  5. শুক্রবার সারা ভারতে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির
  6. আন্দোলনের সমর্থনে পোস্ট সরাতে শিক্ষার্থীদের নির্দেশ আইআইটি মাদ্রাজের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x