Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৯ আগস্ট ২০২৬
আরও খবর
ঢাকায় ডাক পৌঁছে দিয়ে ফেরার পথে সড়কে ঝরল পুলিশ সদস্যের প্রাণ
লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা : জাতিসংঘে বিচার চাইল ইরান
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪
নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯

বিশ্বজুড়ে ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য : জাতিসংঘ

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৯ আগস্ট ২০২৬
জাতিসংঘের লোগো

২০২৫ সালে বিশ্বজুড়ে নিহত ত্রাণকর্মীর সংখ্যা ৩৫০ জনে পৌঁছেছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজা ও সুদানে। বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘ ত্রাণকর্মীদের ওপর হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছে। টানা তৃতীয় বছরের মতো ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে বিপদজনক স্থান গাজায় ১৮৬ জন এবং সুদানে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ জন মানবসেবী নিহত হয়েছেন। তবে ২০২৫ সালের এই মৃতের সংখ্যা ২০২৪ সালের তুলনায় কিছুটা কম। সে বছর বিশ্বজুড়ে ৩৭৭ জন ত্রাণকর্মী নিহত হয়েছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

বিশ্ব মানবিক দিবস উপলক্ষে গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান 'হিউম্যানিটেরিয়ান আউটকামস'-এর তথ্য উদ্ধৃত করে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) এই পরিসংখ্যান প্রকাশ করেছে। 

মানবিক বিষয়ের আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার এ সম্পর্কিত বিবৃতিতে বলেন, ‘মাত্র তিন বছরে এক হাজার জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন এবং এটি অগ্রহণযোগ্য।’ তিনি আরও বলেন, ‘কিন্তু শুধু প্রতিবাদ করলেই পরবর্তী ত্রাণকর্মীর সুরক্ষা নিশ্চিত হবে না। রাষ্ট্রগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিক ও আমাদের সহকর্মীদের রক্ষা করতে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। আর যারা নিয়ম ভাঙবে, তাদের জন্য অবশ্যই কঠোর পরিণতি বা শাস্তি থাকা প্রয়োজন।’ 

২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আরও ৮২ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন, ৯৭ জন আহত হয়েছেন এবং ৩৯ জন অপহৃত হয়েছেন।  সশস্ত্র ড্রোন বা মানববিহীন বিমানের প্রসার নিয়ে ওসিএইচএ বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এগুলো আরও বেশি মানুষের হাতে মারাত্মক শক্তি তুলে দিচ্ছে এবং শহর ও নগরগুলোতে আরও বেশি বিস্ফোরক ফেলছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম চার মাসে সুদানে বেসামরিক মৃত্যুর ৮০ শতাংশই ঘটেছে সশস্ত্র ড্রোনের কারণে, যেগুলো বিভিন্ন বাজার ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে আঘাত হেনেছে। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলার কারণে হওয়া হতাহতের কথা উল্লেখ করা হয়েছে। 

এ প্রসঙ্গে টম ফ্লেচার মন্তব্য করেন, ‘অস্ত্রসজ্জিত ড্রোন একটি পুরোনো বিপদেরই নতুন রূপ হয়ে দাঁড়িয়েছে, যা বেসামরিক মানুষের জীবনকে ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

জাতিসংঘ ওসিএইচএ ত্রাণকর্মী নিহত

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘ

২৯ আগস্ট ২০২৬
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
২১ আগস্ট ২০২৬
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে আছেন যারা
২০ আগস্ট ২০২৬
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে : জাতিসংঘ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  2. নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
  3. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  4. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  5. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  6. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x