Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪২, ২৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪২, ২৮ জুলাই ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে বাড়ল ৩ ডলার
ইরানকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, দাবি রয়টার্সের
ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮
ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি-নেতানিয়াহুর বৈঠক, ইউক্রেন-ইরান যুদ্ধ ঘিরে তৎপরতা

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে নতুন উদ্যোগ

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪২, ২৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪২, ২৮ জুলাই ২০২৬
ফাইল ছবি

টানা তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে নতুন কোনো হামলা না চালানোয় সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা আবারও জোরালো হয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলো আশা করছে, দুই পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর খবরে বলা হয়েছে, কাতার ও পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছেন। পর্দার আড়ালে চলা এসব আলোচনার বিষয়ে অবগত মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই দেশের অবস্থানের ব্যবধান কমানোর চেষ্টা চলছে। খবর আল জাজিরার। 

গত দুই সপ্তাহের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখনও ইরানে নতুন করে হামলা চালায়নি। ওয়াশিংটনের এই অবস্থান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে ইরান সরাসরি আলোচনায় ফেরার বিষয়টি গুরুত্ব না দিয়ে বলেছে, তারা নতুন করে শান্তি আলোচনা শুরু করার অনুরোধ জানায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের প্রতিনিধিদের মাধ্যমে এবং সরাসরি বৈঠকের অনুরোধ করেছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা এখন ইরানের সঙ্গে কথা বলছি। আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।

তবে একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তেহরান শান্তি আলোচনা পুনরায় শুরু করার কোনো অনুরোধ করেনি। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের বার্তা ইরানের কাছে পৌঁছে দিতে পারেন, তবে দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না।

এরই মধ্যে সৌদি আরব, জর্ডান ও ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলার ঘটনা পরিস্থিতির ভঙ্গুরতাকে আবারও সামনে এনেছে। 

চলতি মাসের শুরুতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। এর জেরে প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় এলাকা ও বিভিন্ন অবকাঠামোতে হামলা চালায়। জবাবে ইরান ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগের বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

এদিকে দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছেন এবং জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর করার চেষ্টা করছেন।

তবে সেই সমঝোতার অন্যতম বড় বিরোধের বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালী।

ইরান চাইছে, জাহাজগুলো তাদের উপকূলঘেঁষা নির্ধারিত নৌপথ ব্যবহার করুক। অন্যদিকে ওমানের উপকূলঘেঁষা বিকল্প নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপরও চাপ সৃষ্টি করছে তেহরান।

ওমান একটি প্রস্তাব দিয়েছে, যাতে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছাভিত্তিক টোল পরিশোধ করবে। কিন্তু ইরান বলছে, এই টোল বাধ্যতামূলক হতে হবে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ১৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এছাড়া দুটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে এবং আরও দুটি জাহাজে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়েছে, যাতে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ কার্যকর থাকে।

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

২৮ জুলাই ২০২৬
ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প, ব্যর্থ হলে হামলার হুমকি
২৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা আঘাত করবে না ইরান
২৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় দাম কমল তেলের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
  2. ইরানকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, দাবি রয়টার্সের
  3. ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮
  4. ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি-নেতানিয়াহুর বৈঠক, ইউক্রেন-ইরান যুদ্ধ ঘিরে তৎপরতা
  5. জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান
  6. ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x