Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৪৩, ২৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৪৩, ২৫ জুলাই ২০২৬
আরও খবর
১৪ বছরে সন্ধান নেই ইবি শিক্ষার্থী ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের
হোস্টেল থেকে নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
‘ওইসব চরিত্রে অভিনয়ের জন্য আমাকে লাখ লাখ রুপি দেওয়া হয়েছে’
‘ককরোচ’ আন্দোলনে মোদিকে ঘিরে পোস্ট, ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৪৩, ২৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৪৩, ২৫ জুলাই ২০২৬
ফাইল ছবি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির জেরে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর পদত্যাগসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার পর ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান দীর্ঘ ৩৬ দিনের আন্দোলন ‘অবিলম্বে কার্যকরের’ ঘোষণা দিয়ে প্রত্যাহার করে নিয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও সিজেপি নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের পাশে বসে সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের জানান, সরকার তাঁদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়ায় ‘সদুদ্দেশ্য’ নিয়ে তাঁরা এই আন্দোলন প্রত্যাহার করছেন।

প্রধান দাবি হিসেবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সরকার সিজেপিকে আরও আশ্বাস দিয়েছে যে—

আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা প্রত্যাহার করা হবে।

ভবিষ্যতে এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্ন ফাঁসের ঘটনায় মানসিক অপবাদে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, নিয়ম অনুযায়ী তাঁদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, আমরা সব আন্দোলনকারীকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি, কারণ সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে।

মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ৩৬ দিনের টানা আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিগুলো চরমপন্থি কিছু ছিল না, বরং খুবই মৌলিক ছিল, যা অবশেষে সরকার গ্রহণ করেছে।

আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পরপরই দিল্লি পুলিশ লাউডস্পিকার ব্যবহার করে সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের এলাকা খালি করার অনুরোধ জানায়।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের কারণে ট্রাফিক ডাইভারশন ও মেট্রো স্টেশন বন্ধ থাকার পাশাপাশি আশপাশের জনপ্রিয় পর্যটন ও স্থানীয় বাজারগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম ব্যাপক হারে কমে গিয়েছিল। আন্দোলন প্রত্যাহারের ফলে দীর্ঘ দিন পর ওই এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

ককরোচ জনতা পার্টি দিল্লি বিক্ষোভ সিজেপি ধর্মেন্দ্র প্রধান নিট পরীক্ষা

সংশ্লিষ্ট সংবাদ: ককরোচ জনতা পার্টি

০১ আগস্ট ২০২৬
‘ওইসব চরিত্রে অভিনয়ের জন্য আমাকে লাখ লাখ রুপি দেওয়া হয়েছে’
২৮ জুলাই ২০২৬
ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
২৭ জুলাই ২০২৬
ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বর্ণের বাজারে বড় ধাক্কা, এক লাফে কত কমলো দাম?
  2. ‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?
  3. সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইরানের
  4. পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাতিঝির মরদেহ উদ্ধার
  5. মানবতার স্বার্থেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন : পুতিনকে মোদি
  6. মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x