Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪০, ২৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪০, ২৫ জুলাই ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৬৮, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ
ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ককরোচ পার্টির উল্লাস, ‘ছাত্রশক্তির জয় হোক’

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪০, ২৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪০, ২৫ জুলাই ২০২৬
সংবাদ সম্মেলনে কথা বলছেন ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি : এনডিটিভি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে দেশটির ‘বিদ্রুপাত্মক’ রাজনৈতিক প্লাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপি তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে। ওই পোস্টের শিরোনাম ছিল- ‘ছাত্রশক্তির জয় হোক’। খবর এনডিটিভির।

ভারতের জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জবাবদিহিতার দাবিতে নতুন গঠিত রাজনৈতিক দল সিজেপির সদস্যরা গত জুন মাস থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।

আজ শনিবার বিকেলে সিজিপির পক্ষ থেকে এক্সে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যায় দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং যন্তর মন্তরে জড়ো হওয়া হাজার হাজার আন্দোলনকারী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ঘোষণার সাথে সাথে উল্লাস প্রকাশ করছেন।

সিজেপি সমর্থকদের উদ্দেশ্যে অভিজিৎ দীপকে বলেন, ‘এটাই গণতন্ত্র। তিনি (শিক্ষামন্ত্রী) পদত্যাগ করেছেন... মনে রাখবেন, ককরোচের সঙ্গে পাল্লা দিতে আসবেন না।’

অভিজিৎ দীপকে দাবি করেন, ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব শিক্ষার্থীর আত্মহত্যায় মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।

অভিজিৎ আরও বলেন, গত ২০ জুলাই ‘চলো সংসদ’ পদযাত্রার সময় আন্দোলনকারীদের ওপর যেসব পুলিশ কর্মকর্তা লাঠিচার্জ করেছিলেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

পদত্যাগ প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য

সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফায় আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে ক্ষমতাসীন বিজেপি সরকারের বর্ষীয়ান এমপি ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে তার পদত্যাগের ঘোষণা দেন।

ধর্মেন্দ্র প্রধান তার পোস্টে লেখেন, ‘যন্তর মন্তরসহ সারা দেশে উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে, যাতে রাষ্ট্রবিরোধী শক্তিগুলো এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে... সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

ধর্মেন্দ্র প্রধান বলেন, যন্তর মন্তরসহ সারা দেশের এই পরিস্থিতির সুযোগ যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও জানান, গত ১০ দিনের ঘটনাবলীতে তিনি অত্যন্ত ‘ব্যথিত’।

প্রথমে এ বছরের ৩ মে অনুষ্ঠিত এবং পরবর্তীতে প্রশ্ন ফাঁসের কারণে ২১ জুন পুনর্নির্ধারিত নিট-ইউজি পরীক্ষার অনিয়ম সম্পর্কে বলতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘এটি আমার ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়।’

ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘প্রথম দিন থেকেই আমি পূর্ণ দায়িত্ব নিয়েছি এবং কখনোই পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে কোনো মেধাবী শিক্ষার্থীর সম্ভাবনা যেন পরীক্ষা মাফিয়াদের মাধ্যমে বিনষ্ট না হয় কিংবা কোনো শিক্ষার্থীর প্রতি যেন কোনো অন্যায় না হয়।’ তিনি আরও বলেন, ‘আমি দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং যৌক্তিক প্রত্যাশাকে গভীর শ্রদ্ধার চোখে দেখি।’

ভারত শিক্ষামন্ত্রী পদত্যাগ ককরোচ জনতা পার্টি প্রতিক্রিয়া

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৪ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
২৮ জুলাই ২০২৬
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
২৮ জুলাই ২০২৬
আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
  2. ইরানকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, দাবি রয়টার্সের
  3. ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮
  4. ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি-নেতানিয়াহুর বৈঠক, ইউক্রেন-ইরান যুদ্ধ ঘিরে তৎপরতা
  5. জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান
  6. ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x