ইরানি হামলার তীব্র নিন্দা জানাল মিশর
কুয়েত, বাহরাইনসহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের উপর্যুপরি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। কায়রো এই হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য উসকানি হিসেবে বর্ণনা করেছে।
আরও পড়ুন : ইরাকে পৌঁছাল খামেনির মরদেহ, জানাজায় জনসমুদ্র
আরও পড়ুন : চলন্ত বাইকে চিতাবাঘের আক্রমণ, সিসিটিভিতে হাড়হিম করা দৃশ্য
আজ বুধবার (৮ জুলাই) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিপন্ন করে— এমন যেকোনো পদক্ষেপকে মিশর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অঞ্চলে শান্তি বজায় রাখার স্বার্থে সব পক্ষকে সংযম অবলম্বন ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে কায়রো।
বিবৃতিতে মিশর কুয়েত ও বাহরাইনের প্রতি তাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছে। তাদের নিরাপত্তা রক্ষায় যেকোনো হুমকি মোকাবিলায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন : আরব সাগরে ৫ ক্রুসহ পাকিস্তানের বিমান নিখোঁজ
আরও পড়ুন : ইচ্ছাকৃতভাবে স্ত্রী-সন্তানসহ গাড়ি খাদে ফেলেও আইনি মুক্তি চিকিৎসকের
মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা মিশরের নিজস্ব জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক অঞ্চলের নিরাপত্তারই একটি অবিচ্ছেদ্য অংশ। ইরানের এই আক্রমণাত্মক আচরণের সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই বারবার চালানো নিন্দনীয় হামলার পেছনে কোনো যৌক্তিক কারণ বা অজুহাত থাকতে পারে না।

এনটিভি অনলাইন ডেস্ক