তেহরানে পৌঁছেছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ, চলছে শ্রদ্ধা নিবেদন
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে পৌঁছেছে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের ধারণা, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষ অংশ নেবেন, যা দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জানাজা ও শেষকৃত্য হতে পারে। খবর আল জাজিরার।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জানাজা শেষে তার মরদেহ নিজ শহর মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।
এছাড়া হামলায় ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন, যা দেশটির নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি করে।
খামেনি টানা ৩৬ বছরেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশটির পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা কৌশল এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।

এনটিভি অনলাইন ডেস্ক