Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৫:০০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৩, ২৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৫:০০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৩, ২৯ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রিত্ব নিয়ে নাটকীয় প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক
জোট সরকার গঠনে বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু
ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
হাতে মাত্র আট দিন, সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?
ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা দিন দিন বাড়ছে : আইআরজিসি

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে সম্মত নেতানিয়াহু

এনটিভি অনলাইন ডেস্ক
০৫:০০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৩, ২৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৫:০০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৩, ২৯ নভেম্বর ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর এক নাটকীয় প্রস্তাব দিয়েছেন দেশটির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শর্ত হিসেবে তিনি পরবর্তী সরকারে একটি জ্যেষ্ঠ পদ এবং মেয়াদের দ্বিতীয় ভাগে আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসার প্রতিশ্রুতি চেয়েছেন। 

শনিবার (২৮ নভেম্বর) নিজের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে পালাক্রমে ক্ষমতা ভাগাভাগি করে ঐক্য সরকার গঠনের এই শেষ মুহূর্তের প্রস্তাব দেন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী সপ্তাহের শুরুতেই নেতানিয়াহুকে বাদ দিয়ে বিকল্প জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আইজেনকোট। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই প্রস্তাবকে তার পরাজয় মেনে নেওয়ার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

শনিবার নেতানিয়াহু বলেন, স্বাভাবিকভাবেই ঐক্য সরকারের নেতৃত্ব আমার দেওয়া উচিত, কিংবা অন্তত পালাক্রমে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমারই প্রথমে থাকা উচিত। কিন্তু দেশের অস্তিত্বের সংকট মোকাবিলায় অক্ষম এমন একটি সরকার গঠনের আশঙ্কা বিবেচনায় একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা। তাই মেয়াদের শুরুতে গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকব—এতে আমি সম্মত হয়েছি।

অচলাবস্থা নিরসনে রোববার (২৯ নভেম্বর) দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোট জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছেন তিনি। আইজেনকোট উল্লেখ করেন, গত সপ্তাহেই তিনি গোপন মাধ্যম দিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির কাছে বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু কোনো জবাব পাননি। গত কয়েক সপ্তাহে আলোচনার সব চেষ্টাই প্রত্যাখ্যান ও এড়িয়ে যাওয়ার হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

নেতানিয়াহুর এই প্রস্তাবের আগেই আইজেনকোটের মিত্ররা তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এক মাস আগে ইসরায়েলে অনুষ্ঠিত অমীমাংসিত সাধারণ নির্বাচনের পর থেকেই নেতানিয়াহুকে হটিয়ে ‘পরিবর্তনপন্থী জোট’ গঠনের প্রক্রিয়া চলছিল। সাম্প্রতিক দিনগুলোতে জোটের শরিকদের মধ্যে বেশ কয়েকটি আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে। এমনকি পার্লামেন্ট বা নেসেটে আস্থা ভোটের মাধ্যমে নতুন সরকার নিশ্চিত হওয়ার পরপরই নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করতে হোয়াইট হাউসের কর্মকর্তারাও প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে রেকর্ডসংখ্যক আরব সংসদ সদস্য নেসেটে শপথ নেওয়ার পর আরব দলগুলো যাতে ক্ষমতায় ভাগ বসাতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই নিজের এই পদক্ষেপকে তুলে ধরেন নেতানিয়াহু। কারণ, নেতানিয়াহুর দলকে বাদ দিয়ে সরকার গঠন করতে হলে আইজেনকোটকে আরব দলগুলোর সমর্থন নিতে হবে।

আরব সংসদ সদস্যদের ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, আজ আমরা নেসেটে যা দেখছি, তা কেবল শুরু। সরকারেও এমনটাই ঘটবে। আক্রমণ ছাড়াই শত্রুরা ভেতর থেকে দেশটি দখল করে নেবে। নতুন জোট গঠনে তিনি ‘আন্তরিক ও দ্রুত আলোচনা’ শুরু করতে প্রস্তুত বলেও জানান।

তবে আইজেনকোটের জোটের অন্যান্য বিরোধী নেতারা তাকে নেতানিয়াহুর এই প্রস্তাবে সাড়া না দেওয়ার জন্য সতর্ক করেছেন। দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল ‘বিইয়াহাদের’ সহনেতা ইয়াইর লাপিদ এই প্রস্তাবকে ‘স্পষ্ট প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন। নেতানিয়াহুকে একজন ‘প্রতারক’ উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু অতীতে প্রতিটি শরিককে ঠকিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন। বিরোধী নেতাদের আশঙ্কা, নেতানিয়াহু পালাক্রমে ক্ষমতা ভাগাভাগির বিষয়ে মোটেও আন্তরিক নন; বরং আইজেনকোটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতেই তাকে আলোচনার ফাঁদে ফেলতে চাইছেন।

এদিকে, নেতানিয়াহুর ঘোর বিরোধী এবং ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ‘ইসরায়েল বেইতেনু’এর নেতা আভিগদর লিবারম্যান ইতোমধ্যে আইজেনকোটের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এবং নতুন সরকারে প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে। অন্যদিকে, মধ্য-বামপন্থী ডেমোক্র্যাট দলের নেতা এবং সাবেক জ্যেষ্ঠ জেনারেল ইয়াইর গোলান জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পথে রয়েছেন। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলা একমাত্র ইহুদি দল হিসেবে তার এই নিয়োগ অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ইহুদি নেতৃত্বাধীন চারটি বিরোধী দলের সম্মিলিত আসনসংখ্যা ৪৮টি, যা ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে ১৩টি কম। এই ঘাটতি পূরণে আটটি আসন পাওয়া আরব-ইসরায়েলি দল ‘রাম’ এবং আগে নেতানিয়াহুর জোটে থাকা অতি-অর্থোডক্স দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’-এর (৭টি আসন) সমর্থন পাওয়ার আশা করা হচ্ছে। তারা আনুষ্ঠানিকভাবে জোটে যোগ না দিয়ে বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দিতে পারে।

ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইজেনকোট ঐক্য

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রিত্ব নিয়ে নাটকীয় প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক
৭ ঘন্টা আগে
জোট সরকার গঠনে বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু
২৮ নভেম্বর ২০২৬
ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন
  2. ইরাকের চোরাচালানবিরোধী অভিযানকে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প?
  3. বিশ্ববাজারে বড় উত্থানের পর কমলো স্বর্ণের দাম
  4. মার্কিন বিমানবাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের শিকার
  5. ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
  6. স্পেনে ভোট কাল, জমে উঠেছে দুই বিপরীত দৃষ্টিভঙ্গির লড়াই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x