Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:২৩, ২৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:২৩, ২৯ নভেম্বর ২০২৬
আরও খবর
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
প্রধানমন্ত্রিত্ব নিয়ে নাটকীয় প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক
ইউএনওদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
জোট সরকার গঠনে বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

ভেস্তে গেল আলোচনা, নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের

এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:২৩, ২৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:২৩, ২৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। নেতানিয়াহু পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যেখানে আইজেনকোট মেয়াদের শুরুতে প্রথম প্রধানমন্ত্রী এবং নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।

আজ রোববার (২৯ নভেম্বর) এই প্রস্তাব নিয়ে দুই নেতা বৈঠকে বসলেও ‘মৌলিক বিষয়গুলোতে বড় ধরনের মতপার্থক্যের’ কারণে আলোচনা দ্রুতই ভেস্তে যায়। বৈঠকের বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

সূত্রটি জানায়, বৈঠকে আইজেনকোট স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে কাজ করা ‘পরিবর্তনপন্থী জোটের’ প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকের পর আইজেনকোটের ‘ইয়াশার’ পার্টি এবং নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টির দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, একটি নিরাপত্তা ব্রিফিংয়ের মধ্য দিয়ে আলোচনা শুরু হয় এবং পরে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে কথা হয়, যেখানে উভয় পক্ষই বিদ্যমান বড় মতপার্থক্যগুলো কমিয়ে আনার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সেই মতপার্থক্যগুলো দূর করা সম্ভব হয়নি।

সূত্রটি সিএনএনকে বলে, ‘মৌলিক বিষয়গুলোতে বড় ধরনের ব্যবধান থাকায় আলোচক দলগুলোর মধ্যে আর আলোচনা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আইজেনকোট নেতানিয়াহুকে জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনসহ নতুন সরকারের মূলনীতিগুলো মেনে নিলে লিকুদ পার্টি পরবর্তীতে সরকারে যোগ দিতে পারে। বৈঠকের পর পরবর্তী কোনো আলোচনার সূচি নির্ধারিত হয়নি বলেও জানান ওই সূত্র।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকোট ও তার মিত্র তিনটি দল ৪৮টি আসন পায়। ফলে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছিলেন, ‘এই মুহূর্তে ঐক্যই সবচেয়ে বড় প্রয়োজন।’ ঐক্য সরকার গঠন হলে পার্লামেন্টের বৃহত্তম দল হিসেবে লিকুদেরই নেতৃত্ব দেওয়া বা পালাক্রমে প্রথমে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী করার সুযোগ দিতে তিনি ‘সবকিছু একপাশে সরিয়ে রাখতে’ প্রস্তুত। তবে আইজেনকোটের প্রাথমিক মেয়াদ কতদিন হবে, সে বিষয়ে নেতানিয়াহু কিছু বলেননি।

বর্তমানে সরকার গঠনের মূল চাবিকাঠি আইজেনকোটের হাতেই রয়েছে। তিনি নেতানিয়াহুকে হটিয়ে নতুন সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। আগামী ৬ ডিসেম্বর আইজেনকোটের সরকার গঠনের সময়সীমা শেষ হচ্ছে। তবে রাষ্ট্রপতি চাইলে দুই সপ্তাহের সময় বাড়াতে পারবেন। সেক্ষেত্রে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত তিনি সরকার গঠনের সময় পাবেন। তবে আগামী সপ্তাহের শুরুতেই পার্লামেন্টে নতুন সরকারের ওপর আস্থা ভোট নেওয়ার কথা জানিয়েছেন আইজেনকোট।

প্রতিবেদনে বলা হয়, আইজেনকোট ইতোমধ্যে ডানপন্থী ‘ইসরায়েল বেইতেনু’ এবং বামপন্থী ‘দ্য ডেমোক্রেটস’ দলের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষর করেছেন। এ ছাড়া দীর্ঘদিন নেতানিয়াহুকে সমর্থন দেওয়া অতি-অর্থোডক্স দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’-এর সঙ্গেও তিনি জোট আলোচনা চালিয়ে যাচ্ছেন।

নেতানিয়াহুর প্রস্তাবের কড়া সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এক্সে লেখেন, নেতানিয়াহুর এই প্রস্তাব একজন প্রতারকের আরেকটি স্পষ্ট প্রতারণা, যিনি অতীতে প্রতিটি শরিককে ঠকিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন। তিনি নেতানিয়াহুকে ছাড়াই আইজেনকোটের নেতৃত্বে সরকার শপথ নেওয়ার পর ঐক্য সরকারের বিষয়ে আলোচনা করার পরামর্শ দেন।

তবে লাপিদের জোটসঙ্গী ও আরেক সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নেতানিয়াহুর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। 

নেতানিয়াহুকে সরাতে আইজেনকোটের সবচেয়ে সহজ পথ হলো আরব দলগুলোর কোনো না কোনো ধরনের সমর্থন নেওয়া। শনিবার রাতে ইসরায়েলের চ্যানেল ১২ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরব দল ‘রাম’-এর নেতা মনসুর আব্বাসকে ৭ অক্টোবরের ব্যর্থতা তদন্তে তাদের উত্থাপিত একটি বিলের বিষয়ে প্রশ্ন করা হয়, যেখানে হামাসকে স্পষ্টভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। জবাবে আব্বাস বিলটির দিকে ইঙ্গিত করে বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। আপনারা কি দেখছেন না সেখানে এটাই লেখা আছে? ব্যস, বিষয়টি এখানেই শেষ। উল্লেখ্য, হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা এবং তা নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আইজেনকোটের সরকারে যোগ দেওয়ার অন্যতম শর্ত। আব্বাসের এই বক্তব্য সহযোগিতার পথে আরেকটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মূলত ২০২০ সালের নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজের সঙ্গে পালাক্রমে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেও নেতানিয়াহু যেভাবে তা ভঙ্গ করেছিলেন, সে কারণেই তার প্রস্তাবের প্রতি বিরোধীদের এত অনাস্থা। সেবার রাষ্ট্রীয় বাজেট পাসে অস্বীকৃতি জানিয়ে নেতানিয়াহু সরকার ভেঙে দেন এবং গ্যান্টজকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না দিয়ে নতুন নির্বাচন দিতে বাধ্য করেন।

ইসরায়েল গাদি আইজেনকোট বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রিত্ব নিয়ে নাটকীয় প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক
১০ ঘন্টা আগে
জোট সরকার গঠনে বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু
১৮ ঘন্টা আগে
প্রধানমন্ত্রিত্ব ছাড়তে সম্মত নেতানিয়াহু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন
  2. ইরাকের চোরাচালানবিরোধী অভিযানকে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প?
  3. বিশ্ববাজারে বড় উত্থানের পর কমলো স্বর্ণের দাম
  4. মার্কিন বিমানবাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের শিকার
  5. ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
  6. স্পেনে ভোট কাল, জমে উঠেছে দুই বিপরীত দৃষ্টিভঙ্গির লড়াই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x