Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২৬ মে ২০২৬
আপডেট: ১২:৫৫, ২৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২৬ মে ২০২৬
আপডেট: ১২:৫৫, ২৬ মে ২০২৬
আরও খবর
আগামী শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ছাড়
৪ দিন গ্যাস বন্ধের খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সৌদিতে হামলা, আক্রান্ত হলো এশিয়ান ফুটবলও
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

আরাফাতে ১৬ লাখের বেশি হাজি, অশ্রুসিক্ত চোখে ক্ষমা ও কল্যাণের আকুতি

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২৬ মে ২০২৬
আপডেট: ১২:৫৫, ২৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২৬ মে ২০২৬
আপডেট: ১২:৫৫, ২৬ মে ২০২৬

হজের সবচেয়ে পবিত্র ও আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ পর্বে আরাফাতের ময়দানে ১৬ লাখেরও বেশি হাজি সমবেত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে মিনা থেকে হেঁটে আরাফাতের ময়দানে এসে হাজির হন তারা। ক্ষমা ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করছেন তারা। খবর আরব নিউজের।

পবিত্র এই ময়দানে নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, আল্লাহকে স্মরণ এবং অন্যান্য ইবাদত-বন্দেগিতে দিনটি অতিবাহিত করবেন হাজিরা।

ইসলামের বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান, ইবাদত করা ও খুতবা শোনা হজের চূড়ান্ত পর্ব হিসেবে বিবেচনা করা হয়। আরাফাতে অবস্থান করা উকুফ আরাফাহ নামে পরিচিত। ৯ জিলহজের এই সমাবেশের অপরিহার্যতার ওপর জোর দিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, হজই হলো আরাফাহ।  

আরাফাতের দিবস ইসলামে পবিত্রতম দিন। এটি মুসলমানদের জন্য আল্লাহর করুণা, নিজদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার বিশেষ দিন। এই আরাফাতের ময়দানে ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী মুহাম্মদ (সা.) বিদায় হজ করেন। তিনি এই ময়দানের রহমতের পাহারে বিদায় হজের ভাষণ দেন। ভাষণে তিনি ন্যায়বিচার, সমতা এবং জীবনযাপন ও সম্পত্তি সংক্রান্ত শরিয়তের পবিত্র নীতিগুলো তুলে ধরেন।

আজ দুপুরে হজের খুতবা দেওয়া হবে। এতে ধর্মীয় নির্দেশনা এবং দিনটির ফজিলত তুলে ধরা হবে। এরপর হাজিরা মহানবী মুহাম্মদ (সা.) এর সুন্নাহ অনুসরণ করে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

সারা দিন ধরে মুসল্লিরা আল্লাহর সাহায্য প্রার্থনায় দুই হাত তোলেন, তালবিয়াহ ও তাকবীর পাঠ করেন এবং ক্ষমার আকুতি জানান।

মক্কার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাত হলো একটি উন্মুক্ত সমভূমি, যার কেন্দ্রে রয়েছে জাবাল আল-রাহমা বা রহমতের পাহাড়। সেখানে বহু হজযাত্রী আল্লাহর রহমতের আশায় দোয়া মোনাজাত করতে জড়ো হন। ইসলামের ইতিহাস অনুসারে, পৃথিবীতে আসার পর এই স্থানে আদি পিতা আদম (আ.) ও আদিমাতা হাওয়া (আ.) এর পুনর্মিলন ঘটে। বিশ্বজুড়ে মুসলমানদের কাছে এটির গভীর তাৎপর্য রয়েছে।

হজ উপলক্ষে পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের চলাচল সহজ করতে এবং নিরাপত্তার জন্য ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা, পরিবহণ নেটওয়ার্ক ও জরুরি পরিষেবা ইউনিটের সহায়তায় ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছে সৌদি সরকার।

৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে স্বাস্থ্য কর্মকর্তারা তৎপর রয়েছেন। তারা হাজিদের পর্যাপ্ত পানি পান করতে ও দীর্ঘ সময়য় সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

আজ সূর্যাস্তের সময় হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। তারা সেখানে ইবাদত ও বিশ্রামে রাত কাটাবেন। এর আগে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন।

সৌদি আরব হজ আরাফাত দিবস ভিডিও সংবাদ
০৮ অক্টোবর ২০২৬
সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩
০৭ অক্টোবর ২০২৬
প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি আরব
০৭ অক্টোবর ২০২৬
হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
০৬ অক্টোবর ২০২৬
হুথিদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি, সৌদির দুই বিমানবন্দরে হামলা
০৬ অক্টোবর ২০২৬
সৌদিতে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
০৪ অক্টোবর ২০২৬
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
০৪ অক্টোবর ২০২৬
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ
০৪ অক্টোবর ২০২৬
সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা হামলা সানায়
০৩ অক্টোবর ২০২৬
সর্বাত্মক যুদ্ধে নামছে সৌদি আরব, প্রস্তুত এক লাখ সেনা
০২ অক্টোবর ২০২৬
সৌদিতে ধূলিঝড় ও আকস্মিক বন্যার শঙ্কা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ
  2. ২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে বাড়িতে ফিরলেন অভিযাত্রী কার্ল বাশবি
  3. ১২০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
  4. ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬, নতুন শান্তি আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের
  5. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ?
  6. আইজেনকোটকে সমর্থন আরব দলগুলোর, ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x