আগামী শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ছাড়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য টানা ছয় ঘণ্টা টোল মওকুফ ঘোষণা করা হয়েছে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যেকোনো যানবাহন কোনো ধরনের টোল না দিয়েই এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করতে পারবে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বস্তিদায়ক তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী চালকদের সুবিধার্থে এই ছয় ঘণ্টার টোল সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে চালকেরা কোনো ফি না দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন। তবে দুপুর ১২টার পর থেকে পুনরায় নির্ধারিত আগের নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবে টোল আদায় কার্যক্রম চালু হবে।

নিজস্ব প্রতিবেদক