Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২১ মে ২০২৬
আপডেট: ১০:১৯, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২১ মে ২০২৬
আপডেট: ১০:১৯, ২১ মে ২০২৬
আরও খবর
ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প
যুদ্ধ ও যুদ্ধবিরতির সময়ে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান
ইউক্রেনের ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫
ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্যও প্রস্তুত : ট্রাম্প
ইসরায়েলকে ‘স্বীকৃতি’ না দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ নিয়ে সম্পর্কে টানাপড়েন

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২১ মে ২০২৬
আপডেট: ১০:১৯, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২১ মে ২০২৬
আপডেট: ১০:১৯, ২১ মে ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও কূটনৈতিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) হওয়া এই উচ্চবাচ্যপূর্ণ কথোপকথনে তেহরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কেমন হবে, তা নিয়ে দুই নেতার মধ্যকার গভীর মতপার্থক্য ও দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

সিএনএন জানায়, গত রোববারও এই দুই নেতার মধ্যে কথা হয়েছিল। তখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি সপ্তাহের শুরুর দিকেই ইরানের ওপর নতুন করে বড় ধরনের বিমান হামলা চালানো হতে পারে। মার্কিন প্রশাসন এই সামরিক অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন স্লেজহ্যামার’।

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর

কিন্তু সেই আলাপের মাত্র ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার (১৯ মে) কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে পরিকল্পিত সেই হামলা হঠাৎ স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। উপসাগরীয় দেশগুলো বর্তমানে হোয়াইট হাউস ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সাথে মিলে ইরানের সঙ্গে কূটনৈতিক শান্তি চুক্তির খসড়া তৈরিতে কাজ করছে।

ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে কঠোর ও আগ্রাসী সামরিক পদক্ষেপের পক্ষে ওকালতি করে আসছেন। মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবারের প্রায় এক ঘণ্টাব্যাপী ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে সরাসরি বলেন- হামলা স্থগিত করার এই সিদ্ধান্ত একটি বড় ‘ভুল’ ছিল এবং পূর্বপরিকল্পনা অনুযায়ীই ট্রাম্পের সামরিক অ্যাকশনে যাওয়া উচিত। ইসরায়েলের দাবি, যুদ্ধ বিলম্বিত করলে তা কেবল ইরানকেই লাভবান করবে। একই সঙ্গে তারা কূটনীতির নামে সময়ক্ষেপণ করার সুযোগ পাবে।

আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের কাছে হারল ভারত

ইসরায়েলের এমন তীব্র চাপ ও অসন্তোষের মুখেও ট্রাম্প আপাতত সামরিক আগ্রাসনের চেয়ে কূটনৈতিক চুক্তিকে একটি সুযোগ দিতে চান। স্থানীয় সময় বুধবার (২০) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা ইরান যুদ্ধের শেষ পর্যায়ে আছি। দেখা যাক কী হয়। হয় আমাদের মধ্যে একটি চুক্তি হবে, না হলে আমরা এমন কিছু করব যা খুবই ভয়াবহ হবে। তবে আশা করি তেমন কিছু করতে হবে না। 

ফোনালাপে নেতানিয়াহুর ক্ষোভ ও চাপ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প কিছুটা অহংকার ও দৃঢ়তার সুরে জবাব দেন, ‘ও (নেতানিয়াহু) সেটাই করবে, যেটা আমি ওকে করতে বলব।’

ট্রাম্পের এই মন্তব্য ও মার্কিন পিছুটান নিয়ে ইসরায়েলি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে তীব্র হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও নিয়মিত বার্তা আদান-প্রদান চলছে। তবে দুই পক্ষের মধ্যে মূল বরফ কতটুকু গলেছে তা এখনও অস্পষ্ট। আঞ্চলিক সূত্রগুলো বলছে, ইরান এখনও তাদের মূল দাবিগুলো থেকে একচুলও নড়েনি। তাদের পারমাণবিক কর্মসূচি ও বিদেশে আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

তবে ট্রাম্প এটাও স্পষ্ট করে দিয়েছেন, সামরিক হামলার সিদ্ধান্ত এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। তিনি বলেন, আমরা যদি সঠিক উত্তর (চুক্তি) না পাই, তবে সবকিছু খুব দ্রুত বদলে যাবে। আমরা সব দিক থেকে পুরোপুরি প্রস্তুত রয়েছি।

ইরান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

১ ঘন্টা আগে
ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প
১ ঘন্টা আগে
যুদ্ধ ও যুদ্ধবিরতির সময়ে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান
২০ জুলাই ২০২৬
হরমুজে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!
  2. ভারতে জেন-জি’র তীব্র প্রতিক্রিয়ার মুখে মোদির সেই ‘ভাইরাল’ রিল
  3. ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
  4. পাল্টাপাল্টি হামলার জেরে বড় ধরনের সংঘাতের মুখে হুতি ও সৌদি আরব
  5. আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’
  6. সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x