Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ০৪ মে ২০২৬
আপডেট: ২১:২৬, ০৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ০৪ মে ২০২৬
আপডেট: ২১:২৬, ০৪ মে ২০২৬
আরও খবর
ঈদের নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
ঈদের নামাজ শেষে বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নরেন্দ্র মোদি বললেন, ‘বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয়’

এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ০৪ মে ২০২৬
আপডেট: ২১:২৬, ০৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ০৪ মে ২০২৬
আপডেট: ২১:২৬, ০৪ মে ২০২৬
নয়াদিল্লিতে বিজেপির সদরদপ্তরে বক্তব্য দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিপুল ব্যবধানে জয়ের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের এই ফলাফলে উচ্ছ্বসীত কেন্দ্রের ক্ষমতাসীন দল ও দলের কান্ডারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই ফলাফলকে ‘বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করেছেন।

আজ সোমবার (৪ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজেপির সদরদপ্তরে গুরুত্বপূর্ণ চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলে নির্বাচনের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই্ মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।   

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলায় (পশ্চিমবঙ্গ) আমাদের অসংখ্য কর্মী এই বিজয়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আপনারা কল্পনাও করতে পারবেন না যে, বিজেপির অগণিত নারী কর্মীদের কী ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। কেরালা এবং বাংলায় প্রতিটি বিজেপি কর্মীকে চরম কষ্ট, নিপীড়ন ও নিষ্ঠুরতার মুখোমুখি হতে হয়েছে। আমি বাংলায় ভারতীয় জনতা পার্টির এই সাফল্যের কৃতিত্ব বাংলার সাধারণ মানুষকে উৎসর্গ করছি। যদিও ৪ মে-র সন্ধ্যা এখন, তবে বাংলার পবিত্র ভূমিতে একটি নতুন সূর্যোদয় হয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গত বছর ১৪ নভেম্বর যখন বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল, তখন এই বিজেপি সদর দপ্তরের এই স্থানটি থেকেই আমি আপনাদের বলেছিলাম, গঙ্গা বিহার থেকে প্রবাহিত হয়ে গঙ্গাসাগর পর্যন্ত যায়। বাংলার এই জয়ের মাধ্যমে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র এখন পদ্ম ফুটছে। গঙ্গার তীরে অবস্থিত রাজ্যগুলোতে—উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ—সবখানেই এখন বিজেপির সরকার রয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জয় এবং পরাজয় হলো গণতন্ত্র ও নির্বাচনি রাজনীতির একটি স্বাভাবিক অংশ। তবে এই পাঁচটি রাজ্যের মানুষ সমগ্র বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে, ভারত কেন 'গণতন্ত্রের জননী' হিসেবে পরিচিত। আমাদের কাছে গণতন্ত্র কেবল একটি ব্যবস্থা নয়; এটি এমন একটি মূল্যবোধ যা আমাদের ধমনীতে প্রবাহিত হয়। এটি আমাদের রক্তে মিশে থাকা সংস্কৃতির নদী। আজ কেবল ভারতের গণতন্ত্রেরই জয় হয়নি; জয় হয়েছে ভারতের সংবিধানের, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার।’

সূত্র : এনডিটিভি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সংশ্লিষ্ট সংবাদ: পশ্চিমবঙ্গ

২১ মে ২০২৬
এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসাতেও বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
০৬ মে ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪
০৫ মে ২০২৬
নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে ২ জন নিহতের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আফ্রিকাজুড়ে ক্রমেই জনপ্রিয় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি
  2. দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
  3. চলতি বছর শেষে স্বর্ণের দামে বড় পতনের আভাস
  4. বিশ্ববাজারে রুপার দামে বড় পতন, কমেছে স্বর্ণও
  5. ইরান যুদ্ধ থেকে সহজে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প
  6. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x