Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ১২:৩৫, ০৬ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ১২:৩৫, ০৬ মার্চ ২০২৬
আরও খবর
মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি
ইরানে আজ ‘ভয়াবহ’ আঘাত হানা হবে, ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ‘ব্যাপক’ ড্রোন হামলার দাবি ইরানের
রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?
প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান

দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন ও ‘অব্যবহৃত’ অস্ত্রের হুঁশিয়ারি

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ১২:৩৫, ০৬ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ১২:৩৫, ০৬ মার্চ ২০২৬

চলমান সংঘাতের মধ্যে ইরান এক ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত ঘোষণা করেছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান এমন কিছু উন্নত ও শক্তিশালী যুদ্ধপ্রযুক্তি বা অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে যা এই যুদ্ধে এর আগে কখনও ব্যবহার করা হয়নি। খবর আল জাজিরার।

বিবৃতিতে জেনারেল নায়েনি বলেন, আসন্ন আক্রমণগুলোতে শত্রুদের জন্য ‘বেদনাদায়ক আঘাত’ অপেক্ষা করছে। তিনি বলেন, গত বছর আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে হওয়া ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি সুসংগঠিত। চলমান এই সংঘাতকে ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘নতুন প্রযুক্তি ও অস্ত্র আসার পথে রয়েছে, যা এখনও বৃহৎ পরিসরে ব্যবহার করা হয়নি।’

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা বিশ্ব আগে কখনও দেখেনি। ট্রাম্পের মতে, ইরানের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন সম্পূর্ণ অকেজো।

তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ইরানি বাহিনী যেকোনো মার্কিন স্থল আক্রমণের জন্য ‘অপেক্ষা করছে’। তিনি বলেন, হাজার হাজার মার্কিন সেনাকে হত্যা ও বন্দী করে তারা ‘দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের’ চরমভাবে অপমানিত করবেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩০ জনে। রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্ড শহরে দুটি স্কুলও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। যুদ্ধের পরিধি এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইরান সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে, অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবেও বড় ধরনের যৌথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও তার মিত্ররা।

ইরান-ইসরায়েল যুদ্ধ অস্ত্র হুঁশিয়ারি

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

০৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি
০৭ মার্চ ২০২৬
ইরানে আজ ‘ভয়াবহ’ আঘাত হানা হবে, ঘোষণা ট্রাম্পের
০৭ মার্চ ২০২৬
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ‘ব্যাপক’ ড্রোন হামলার দাবি ইরানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  2. ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব জ্বালানি বাজারে, ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি
  3. মস্কো-কিয়েভের ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়
  4. উপসাগরীয় দেশের জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, কাতারের হুঁশিয়ারি
  5. ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম ব্যবহৃত পিআরএসএম ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর
  6. শাহেদ ড্রোন থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছেন ট্রাম্প!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x