Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
কখনোই নতজানু হবে না ইরান : পেজেশকিয়ান
শত্রুকে এক চুলও ছাড় দেওয়া হবে না : আইআরজিসি
যুদ্ধে পরাজয় স্বীকার করার সাহস যুক্তরাষ্ট্রের নেই : আইআরজিসি
জাতিসংঘে ইরানি প্রতিনিধি দলের সদস্যদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতি’, পরবর্তী বৈঠক অস্ট্রিয়ায়

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজার আশঙ্কার মধ্যেই সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনা শেষে উভয় পক্ষ আগামী সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনায় কারিগরি পর্যায়ের বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া ১৫ দিনের আল্টিমেটামের প্রেক্ষাপটে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ইরানকে ‘ভয়ংকর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ পোষণকারী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করেন ট্রাম্প। ওমান ও সুইজারল্যান্ডে চলমান এই সংলাপের মূল লক্ষ্য হলো একটি বড় ধরনের সামরিক সংঘাত এড়ানো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আলোচনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অগ্রসর হয়েছে। তিনি একে এযাবৎকালের ‘সবচেয়ে নিবিড়’ আলোচনা বলে বর্ণনা করেছেন। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক ও শান্তিপূর্ণ।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেওয়া সমর্থন বন্ধের দাবি তুলছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের প্রতিনিধি দল দাবি করেছে যে ইরানকে তাদের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে। একই সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে।

আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছে। এ ছাড়া আব্রাহাম লিঙ্কনসহ ডজনেরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ এই অঞ্চলে মোতায়েন রয়েছে। ইরানের সাধারণ মানুষের মধ্যে এই উত্তেজনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দুর্ভিক্ষের আশঙ্কা করছেন, আবার কেউ পরিস্থিতির চূড়ান্ত ফয়সালার জন্য যুদ্ধের সম্ভাবনাকেও বিবেচনা করছেন।

আগামী সোমবার (২ মার্চ) থেকে ভিয়েনায় জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএয়ের সদর দপ্তরে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। এই পর্যায়ের আলোচনায় স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

ইরান আলোচনা বৈঠক
২৯ জুলাই ২০২৬
ইরানকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, দাবি রয়টার্সের
২৮ জুলাই ২০২৬
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১২ সেতু, বিমানবন্দর ‘অচল’
২৬ জুলাই ২০২৬
ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প
২৬ জুলাই ২০২৬
যুদ্ধ ও যুদ্ধবিরতির সময়ে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান
২০ জুলাই ২০২৬
হরমুজে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা
১৯ জুলাই ২০২৬
ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের জেরে পাল্টাপাল্টি আক্রমণে উত্তপ্ত মধ্যপ্রাচ্য
১৯ জুলাই ২০২৬
ইরানে ভূমিকম্পের আঘাত
১৮ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘন করেছে : ইরান
১৮ জুলাই ২০২৬
মার্কিন হামলার পর উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা ইরানের
১৭ জুলাই ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে শিশু আহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোলান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চান সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
  2. ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ৪৭ দেশের যোদ্ধা নামিয়েছেন পুতিন : জেলেনস্কি
  3. ইউক্রেনে নতুন করে রুশ হামলায় নিহত ৭
  4. কখনোই নতজানু হবে না ইরান : পেজেশকিয়ান
  5. ১ শতাংশের বেশি কমলো স্বর্ণের দাম
  6. মামদানি ইস্যু ঘিরে জন এফ কেনেডি বিমানবন্দরে নামবেন না নেতানিয়াহু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x