Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
মক্কায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
পাকিস্তানে চার দিনে ৩ বড় হামলা, সেনাসহ নিহত ৪২
আরব সাগরে ৫ ক্রুসহ পাকিস্তানের বিমান নিখোঁজ
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, আঞ্চলিক রাজনীতিতে নতুন মোড়

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
১৭ সেপ্টেম্বর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (ডানে) রিয়াদে বৈঠকের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে স্বাগত জানাচ্ছেন। ছবি: এএফপি

 

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বুধবার (১৭ সেপ্টেম্বর) একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের যেকোনো একটির বিরুদ্ধে আক্রমণকে অপর দেশের বিরুদ্ধেও আক্রমণ হিসেবে গণ্য করা হবে। পর্যবেক্ষকদের মতে, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান ও ইসলামি বিশ্বের পবিত্র স্থানগুলোর অভিভাবক সৌদি আরবের এই জোট আঞ্চলিক নিরাপত্তা ও রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। খবর আল জাজিরার। 

ঐতিহাসিক সম্পর্ক

১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর সৌদি আরব প্রথম দেশগুলোর মধ্যে ছিল যারা পাকিস্তানকে স্বীকৃতি দেয়। ১৯৫১ সালে দুই দেশের মধ্যে “মৈত্রী চুক্তি” স্বাক্ষর হয়, যার ভিত্তিতে কয়েক দশক ধরে কৌশলগত, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে ওঠে।

১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তান ৮ হাজারের বেশি সৌদি সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। ১৯৮২ সালের চুক্তির মাধ্যমে পাকিস্তানি সেনাদের সৌদি আরবে নিয়োগ ও সামরিক প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

মধ্যপ্রাচ্যে বর্তমানে ৪০ থেকে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কাতারের দোহায় অবস্থিত মার্কিন সেন্টকম সদর দপ্তরসহ সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেসে বড় ঘাঁটি রয়েছে।

কিন্তু নতুন চুক্তির ভাষা ও প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়তে পারে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বাইডেন প্রশাসন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক সাহার খান বলেছেন, পাকিস্তানের উচিত হবে পরিষ্কারভাবে জানানো যে তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি শুধুই ভারতকেন্দ্রিক, সৌদি আরবের জন্য কোনো “পারমাণবিক ছাতা” নয়।

ভারতীয় প্রতিক্রিয়া

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত এই চুক্তির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অর্থনৈতিক সংকটে সৌদি আরবের আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল, অন্যদিকে সৌদি-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। কিন্তু নতুন এই প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে গেল।

পারমাণবিক ইঙ্গিত?

সৌদি আরব বহুদিন ধরে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে। তবে মাঝে মাঝে সৌদি নেতাদের পক্ষ থেকে পাকিস্তানের থেকে সরাসরি পারমাণবিক অস্ত্র কেনার ইঙ্গিতও পাওয়া গেছে।

যদিও বিশ্লেষকরা বলছেন, নতুন এই চুক্তিতে কোথাও পারমাণবিক ছাতা বা পারমাণবিক আশ্বাসের কথা উল্লেখ নেই।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি শুধু সামরিক সহযোগিতার নতুন মাত্রাই নয়, বরং আঞ্চলিক ভূরাজনীতির জন্যও এক বড় পরিবর্তনের সূচনা। ভারত, ইরান কিংবা যুক্তরাষ্ট্র— প্রত্যেকের জন্যই এই জোট নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে।

পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি রাজনীতি মোহাম্মদ বিন সালমান শাহবাজ শরিফ
২২ এপ্রিল ২০২৬
আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’, পাকিস্তানের সতর্কবার্তা
১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘নতুন বার্তা’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
১১ এপ্রিল ২০২৬
সৌদি আরবে পাঠানো হলো পাকিস্তানের যুদ্ধবিমান
১০ এপ্রিল ২০২৬
বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী
১০ এপ্রিল ২০২৬
ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ
০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালু পাকিস্তানে
২৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানে খাদ্যপণ্য রপ্তানির অনুমতি পাকিস্তানের
১৯ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে আফগান-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা
১৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মধ্যস্থতায় প্রস্তুত পাকিস্তান
১৭ মার্চ ২০২৬
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলায় ৪০০ জনের নিহতের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আমরা চুক্তির খুব কাছাকাছি ছিলাম, এরপরই ড্রোন হামলা : ট্রাম্প
  2. জোর করে ফ্ল্যাটে ঢুকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
  3. যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
  4. জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা দিচ্ছে ভুটান
  5. শক্তি কমে চীনে আঘাত হানল টাইফুন ‘বাভি’
  6. মক্কায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x