Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১১:০৮, ১৭ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১১:০৮, ১৭ এপ্রিল ২০২৫
আরও খবর
অসংখ্য মানুষকে নিঃস্ব করে ভারতে পালানো ‘হুন্ডি কাজল’ মারা গেছেন
ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি দেবেন বিজয় থালাপতি
সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সীমান্তে ৯ জনকে পুশইনে ব্যর্থ হয়ে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় নেই কোনো ভারতীয়

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১১:০৮, ১৭ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১১:০৮, ১৭ এপ্রিল ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টাইম ম্যাগাজিনের লোগো ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের বার্ষিক তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস থেকে শুরু করে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মতো ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন। তবে এবারের সংস্করণে কোনো ভারতীয় নাগরিকের নাম না থাকায় বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত টাইম ম্যাগাজিনের এই মর্যাদাপূর্ণ তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ব্যক্তিত্বের উপস্থিতি দেখা যায়। গত বছর ২০২৪ সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক এই তালিকায় ছিলেন।

টাইম ম্যাগাজিন ‘নেতৃত্বশীল ব্যক্তিত্ব (লিডারস), আইকনস ও টাইটানসসহ বিভিন্ন বিভাগে এই তালিকা প্রকাশ করে। তবে এবারের সংস্করণে ‘লিডারস’ বিভাগে ব্যতিক্রম হিসেবে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রেশমা কেওয়ালরামানি নিজের স্থান করে নিয়েছেন।

ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেশমা কেওয়ালরামানি ১১ বছর বয়সে ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। পরবর্তীতে তিনি দেশটির একটি বৃহৎ পাবলিক বায়োটেকনোলজি কোম্পানির প্রথম নারী সিইও হিসেবে ইতিহাস গড়েন। টাইম ম্যাগাজিনের জন্য রেশমা কেওয়ালরামানির মুখবন্ধ লিখেছেন জেসন কেলি। তিনি রেশমার বৈজ্ঞানিক বিশ্লেষণ ও ওষুধ অনুমোদন প্রক্রিয়ায় তার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

অন্যদিকে, টাইম ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লেখেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। 

মুখবন্ধে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে গতবছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এতে আরও বলা হয়, অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ড. ইউনূস। তার এই উদ্যোগের সুফল পেয়েছে লাখো মানুষ, যাদের ৯৭ শতাংশ নারী। (গ্রামীণ ব্যাংকের কারণে) তারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছে, পরিবারের ভরণপোষণ করেছে, নিজেদের মর্যাদা ফিরে পেয়েছেন।

হিলারি ক্লিনটন আরও লেখেন, ‘ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় আরকানসাসে। তখন এই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন বিল ক্লিনটন। আমরা যুক্তরাষ্ট্রেও একই ধরনের (ক্ষুদ্রঋণ) কর্মসূচি চালু করতে তার সহায়তা চেয়েছিলাম। এরপর আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার কাজের অসাধারণ প্রভাব নিজ চোখে দেখেছি।’

সাবেক এই মার্কিন নেত্রী আরও বলেন, ‘তার (ড. ইউনূস) কারণে মানুষের জীবন বদলেছে, সমাজে উন্নয়ন এসেছে, মানুষ আশা দেখার সুযোগ পেয়েছে। এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছেন। নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় সময়ে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। তিনি জবাবদিহি চাইছেন, ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজের ভিত গড়ে তুলছেন।’

১০০ প্রভাবশালীদের এ তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ট্রাম্প প্রশাসনের সদস্য ইলন মাস্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

ভারত টাইম ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্প ড. মুহাম্মদ ইউনূস

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২৫ জুন ২০২৬
সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি দেবেন বিজয় থালাপতি
২৪ জুন ২০২৬
বিয়েতে অমত, হবু বরকে পাহাড় থেকে ফেলে দিলেন তরুণী
২৩ জুন ২০২৬
জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে যা বলল ভারত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
  2. নিষেধাজ্ঞা যেভাবে ভেনেজুয়েলায় ত্রাণ কার্যক্রমে বাধা হতে পারে
  3. ইউরোপে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত কোটি মানুষ
  4. ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে মার্কিন ডলার
  5. ‘মনে হলো এটি কোনো হরর সিনেমা’
  6. সুদের হার বাড়ার শঙ্কায় ৭ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x