Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪৫, ০২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৪৯, ০২ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪৫, ০২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৪৯, ০২ ডিসেম্বর ২০২৪
আরও খবর
ইরানের হামলার ভয়ে মোবাইলফোন ও কম্পিউটারের ‘অ্যাড ট্রাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
হরমুজে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়ার ‘সম্পত্তি’ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান
ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের

ক্ষমতা ছাড়ার আগে ছেলেকে ক্ষমা করলেন জো বাইডেন

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪৫, ০২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৪৯, ০২ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪৫, ০২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৪৯, ০২ ডিসেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন। ছবি : এএফপি

ছেলের আইনি সমস্যায় হস্তক্ষেপ করবেন না এমন আশ্বাস দেওয়ার পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রোববার (১ ডিসেম্বর) এক অফিস আদেশে দুটি ফৌজদারি মামলায় সাজার মুখোমুখি হওয়া ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন। খবর এএফপির।

প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে গতকাল এক বিবৃতিতে বলেন, ‘হান্টারের মামলার ঘটনাগুলো দেখে যৌক্তিকভাবে কোনো ব্যক্তি যদি এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে, তাকে শুধু আমার ছেলে হিসেবে বিবেচনা করা হয়েছে তবে, তা ভুল হবে।’

এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে আবারও যাচাইয়ের মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে। আর এটা এমন সময়ে হলো যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার অনুসারিদের এফবিআই এবং বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের উদ্যোগ নিচ্ছেন।

এ বছরের শুরুর দিকে হান্টার বাইডেন বন্দুক কেনার সময় তার মাদক ব্যবহারের তথ্য গোপন করার দায়ে দোষী সাব্যস্ত হন এবং অপরাধী হিসেবে বিবেচিত হন। পাশাপাশি তিনি কর ফাঁকির একটি মামলাতেও দোষী প্রমাণিত হন। তবে, তিনি অপরাধের সাজা ভোগ করেননি।

প্রেসিডেন্ট জো বাইডেন আগে বলেছিলেন, তিনি ছেলেকে কখনো ক্ষমা করবেন না। তবে, রোববারের বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘আমি বলেছিলাম যে আমি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হস্তক্ষেপ করব না। আমি আমার কথা রেখেছি। যদিও, আমি দেখেছি যে আমার ছেলেকে আলাদাভাবে এবং অন্যায়ভাবে বিচার করা হয়েছে।’

জো বাইডেন বলেন, ‘কংগ্রেসে আমার রাজনৈতিক বিরোধীদের মধ্যে কয়েকজন আমাকে আক্রমণ করে ও আমার নির্বাচনে প্রার্থী হওয়ার বিরোধিতা করতে তাদের প্ররোচিত করার পরেই হান্টারের মামলার অভিযোগগুলো আনা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, তবে এর সঙ্গে আমাকে করসৎ করতে হয়েছে। আমি যেহেতু এর সঙ্গে লড়াই করেছি, তাই আমি এটাও বিশ্বাস করি যে, অপরিণত রাজনীতি এই প্রক্রিয়াটিকে সংক্রমিত করেছে এবং এর ফলে ন্যায়বিচারের অকাল মৃত্যু ঘটে।’

হান্টার বাইডেনকে ক্ষমার ঘোষণাটি এমন সময়ে এলো যখন জো বাইডেনের রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলোর রায় সুপ্রিম কোর্টের মাধ্যমে স্থগিত হয়ে গেছে। এর মাধ্যমে এটাই নিশ্চিত হয়েছে যে, জো বাইডেনের প্রতিপক্ষকে জেলে যেতে হবে না। যদিও, দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে যুগান্তকারী রায় দেওয়া হয়েছিল।

এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা তাদের পরিবারের সদস্যদের ও রাজনৈতিক মিত্রদের ক্ষমা করে দিয়েছেন এমন নজির রয়েছে। বিল ক্লিন্টন তার সৎ ভাইকে কোকেন মামলায় দোষী হওয়ার পর ক্ষমা করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প তার জামাইকে কর ফাঁকির মামলা থেকে রেহাই দিয়েছিলেন। যদিও আসামি হিসেবে তারা কারাদণ্ড ভোগ করছিলেন।

এ ছাড়া এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে প্রাণঘাতি দাঙ্গায় জড়িত এবং পরে কারাদণ্ডে দণ্ডিত সমর্থকদের ক্ষমা করে দেবেন এমন ঘোষণাও দিয়েছিলেন।

হান্টার বাইডেন সেপ্টেম্বর মাসে কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন যাতে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বন্দুক কেনার মামলায় তাকে ২৫ বছরের সাজা দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র জো বাইডেন ক্ষমা হান্টার বাইডেন
২৭ আগস্ট ২০২৬
রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা : মার্কিন গণমাধ্যম
২৬ আগস্ট ২০২৬
সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
২৬ আগস্ট ২০২৬
ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
২৫ আগস্ট ২০২৬
ফ্লোরিডায় বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
২৫ আগস্ট ২০২৬
১১ বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও চাপে মার্কিন নৌবাহিনী
২৪ আগস্ট ২০২৬
এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
২২ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
২২ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
১৯ আগস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
১৯ আগস্ট ২০২৬
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়ার ‘সম্পত্তি’ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
  2. ইরানে যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের ২৫ বছরের জেল
  3. দিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আকুতি শিক্ষার্থীদের
  4. বন্যায় বিধ্বস্ত চীনের সীমান্ত অঞ্চলে শত শত মানুষের ভাগ্য এখনও অজানা
  5. ডেমোক্র্যাটদের খোঁচা দিতে গিয়ে ‘হাসির পাত্র’ ট্রাম্প
  6. দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x