Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ১, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে
কেপ ভার্দেতে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৫
গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩, আহত ২০
গাজীপুরের সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৪
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশু-নারীসহ ৯ জন

দিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আকুতি শিক্ষার্থীদের

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রোববার দিল্লির সত্য নিকেতনে ধসে পড়া ছয়তলা ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা আবাসিক ভবন ধসে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভবনটি দিল্লির আর কে পুরম সংলগ্ন সত্য নিকেতন এলাকায় অবস্থিত, যা দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) সাউথ ক্যাম্পাসের খুব কাছে। ‘হোস্টেল ডেজ’ নামের ভবনটি পুরুষদের ‘পেয়িং গেস্ট’ বা বেসরকারি ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। হোস্টেলটিতে ৭৫টি বেড ছিল। ভবনটির বয়স প্রায় ৪০ থেকে ৫০ বছর। ঘটনার সময় ভবনের বেসমেন্টে মেরামতের কাজ চলছিল। আজ রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক শিক্ষার্থীই নিজ নিজ কক্ষে অবস্থান করছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাকালে ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। ধসে পড়া স্ল্যাবের নিচ থেকে শিক্ষার্থীদের বাঁচানোর আকুল চিৎকার শোনা গেছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), দিল্লি পুলিশ এবং বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) একযোগে অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে এক্সেভেটর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা খালি হাতেই উদ্ধারকাজ শুরু করেন। জায়গাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দিল্লির সত্য নিকেতনে ভবন ধসের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সামাজিক মাধ্যম এক্সে এ বার্তা প্রকাশ করে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও লেফটেন্যান্ট গভর্নর তারানজিৎ সিং সান্ধু উদ্ধারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানান, ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করে উদ্ধারের আকুতি জানাচ্ছেন।

এদিকে, এই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন আম আদমি পার্টির (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লির (এমসিডি) প্রকৌশলী বদলি ও দুর্নীতির বিষয় তুলে ধরে বলেন, দক্ষিণ ক্যাম্পাসের শিক্ষার্থীদের আবাসনে এই দুর্ঘটনা দুর্নীতিরই ফল। অডিট বা তদন্তের নামে কোটি কোটি রুপি লুট হবে, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।

ভবনটির মালিক গুরুগ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। উদ্ধারকারী দলগুলো এখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাকি শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনতে কাজ করে যাচ্ছে।

ভারত দিল্লি ভবন ধস নিহত ধ্বংসস্তূপ

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১৩ ঘন্টা আগে
ভারতে মুসলিম পরিচয় জেনে দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ
১৮ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি
০৫ সেপ্টেম্বর ২০২৬
কেরালায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, ৮ শিক্ষার্থীর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৫০ কিমি দূর থেকে উড়ে আসছে আগ্নেয়গিরির ছাই, বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর
  2. ভারতে মুসলিম পরিচয় জেনে দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ
  3. ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের
  4. ডিআর কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২
  5. মার্কিন চাপের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পেজেশকিয়ানের
  6. নেপালে বন্যার ১০ দিন পর আটকে পড়া দুইজনকে জীবিত উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x