Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১০:০৯, ০৯ নভেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১০:০৯, ০৯ নভেম্বর ২০২৪
আরও খবর
গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম মজুত কমাতে রাজি ইরান
ইরানে দীর্ঘমেয়াদি হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

ট্রাম্পকে হত্যায় ইরানের ষড়যন্ত্র, আফগান নাগরিক অভিযুক্ত

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১০:০৯, ০৯ নভেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১০:০৯, ০৯ নভেম্বর ২০২৪
ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এক আফগান নাগরিকের বিরুদ্ধে। শুক্রবার (৮ নভেম্বর) বিচার বিভাগ ফরহাদ শাকেরির (৫১) বিরুদ্ধে অভিযোগ আনে যে, তাকে ট্রাম্পকে হত্যার জন্য ‘একটি পরিকল্পনা প্রদান’ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। খবর বিবিসির।

মার্কিন সরকার বলেছে, শাকেরিকে এখনও গ্রেপ্তার করা যায়নি এবং ধারণা করা হচ্ছে, তিনি ইরানে রয়েছেন। ম্যানহাটনের আদালতে দায়ের করা ওই অভিযোগ অনুযায়ী, প্রসিকিউটররা দাবি করেছেন, ইরানের বিপ্লবী গার্ডের একজন কর্মকর্তা সেপ্টেম্বরে শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘বিচার বিভাগ ইরানের শাসকগোষ্ঠীর হয়ে কাজ করা একজনকে অভিযুক্ত করেছে, যাকে অপরাধী নেটওয়ার্কের লক্ষ্যবস্তু হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক আঁকতে দায়িত্ব দেওয়া হয়েছিল।’

এ ছাড়া মার্কিন বিচার বিভাগ ইরানের একজন স্পষ্ট সমালোচক আমেরিকান সাংবাদিককে হত্যায় জড়িত থাকার অভিযোগ এনেছে আরও দুজনের বিরুদ্ধে। তারা হলেন কার্লিসেল রিভেরা (৪৯), যিনি ব্রুকলিনের ‘পপ’ হিসেবে পরিচিত এবং স্টেটেন আইল্যান্ডের জোনাথন লোডহোল্ট (৩৬)। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আদালতে দুজনকে হাজির করা হয় এবং তাদেরকে বিচারের জন্য আটক রাখা হয়।

ট্রাম্প এ বছর দুটি পৃথক হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন। জুলাইয়ে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনি সমাবেশে একজন বন্দুকধারী সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে, যা তার কান ঘেঁষে বেরিয়ে যায়। এরপর সেপ্টেম্বরে ওয়েস্ট পাম বিচে গলফ খেলতে থাকা ট্রাম্পের দিকে রাইফেল তাক করার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়। শাকেরির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তাকে সাত দিনের মধ্যে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে আসতে বলা হয়েছিল। 

প্রসিকিউটরদের মতে, শাকেরি আইন প্রয়োগকারী সংস্থাকে বলেছেন, তিনি সাত দিনের সেই সময়সীমার মধ্যে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা দিতে চাননি, তাই ইরানের রেভল্যুশনারি গার্ডের কর্মকর্তারা বিষয়টি স্থগিত করেন।

প্রসিকিউটররা আরও জানান, শাকেরি বলেছেন, ইরান সরকার তাকে বলেছিল, নির্বাচনের পরে ট্রাম্পকে হত্যার চেষ্টা সহজ হবে। কারণ তাদের বিশ্বাস ছিল, ট্রাম্প হেরে যাবেন। 

প্রসিকিউটররা শাকেরিকে একজন আফগান নাগরিক হিসেবে বর্ণনা করেছেন, যিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির অপরাধে ১৪ বছর কারাগারে কাটানোর পর অবশেষে ২০০৮ সালের দিকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

প্রসিকিউটররা বলেন, রিভেরা ও লোডহোল্টসহ কারাগার থাকা "অপরাধী সহযোগীদের একটি নেটওয়ার্ক" ব্যবহার করেছিলেন শাকেরি।

প্রসিকিউটররা আরও অভিযোগ করেন, রিভেরা ও লোডহোল্টকে আমেরিকান সাংবাদিককে হত্যার জন্য এক লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যিনি ইরানের শাসনের মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিষয়ে রিপোর্ট করেছিলেন।

অভিযোগে বলা হয়, আমেরিকান সাংবাদিক ও ট্রাম্প ছাড়াও ইরান সরকার নিউইয়র্ক সিটিতে বসবাসরত দুই ইহুদি আমেরিকান ব্যবসায়ীকে হত্যা করতে চেয়েছিল, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে সমর্থন করেন।

প্রসিকিউটরদের আরও দাবি করেন, শাকেরি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেন, ইরান সরকারের লোকেরা তাকে গেল অক্টোবরে শ্রীলঙ্কায় ইসরায়েলি পর্যটকদের লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণের পরিকল্পনা করতে বলেছিল।

শাকেরি, রিভেরা ও লোডহোল্টের বিরুদ্ধে ভাড়াটে খুনি হিসেবে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অর্থের বিনিময়ে হত্যার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১০ ফেব্রুয়ারি ২০২৬
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্প প্রশাসনের প্রকাশিত মানচিত্রে কাশ্মীর পুরোটাই ভারতের!
০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিতর্কের মুখে ওবামা দম্পতির ‘মিম ভিডিও’ সরালেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম মজুত কমাতে রাজি ইরান
  2. ভালোবাসা দিবসে গাড়ি থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার মরদেহ
  3. ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
  4. ইরানে দীর্ঘমেয়াদি হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
  5. ঠিকমতো চোখে দেখতে পারছেন না ইমরান খান
  6. ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x