Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:১৬, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:১৬, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
শর্ত না মানলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেবে না ইরান
‘মাদার অব অল বোম্বস’ ফেলতে পারে যুক্তরাষ্ট্র, জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন
ইরানের হত্যার হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
ট্রাম্পের মামলায় বড় চ্যালেঞ্জের মুখে বিবিসি

জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:১৬, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:১৬, ১২ নভেম্বর ২০২৬
১৩ অক্টোবর প্যারিসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ের সময় মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি

বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে ৬৩ বছর বয়সী হুয়াংকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র।

হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট এক নারী ব্যবসায়ীর সঙ্গে এবং অন্যটি এনভিডিয়ার একজন জ্যেষ্ঠ নির্বাহীর সঙ্গে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনভিডিয়া অবশ্য পরিচালনা পর্ষদের বৈঠক কিংবা হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

হুয়াংকে সরিয়ে দেওয়া হলে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের প্রতিষ্ঠানটিতে নেতৃত্বের সংকট তৈরি হতে পারে। ১৯৯৩ সালে সহপ্রতিষ্ঠাতা হিসেবে এনভিডিয়ার যাত্রা শুরু করেছিলেন তিনি। তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিকে এআই চিপের বিশ্বের শীর্ষ সরবরাহকারীতে পরিণত করেছেন। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উত্থান এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার কেন্দ্রেও রয়েছে এনভিডিয়া।

প্রতিষ্ঠানটিতে হুয়াংয়ের বিকল্প হিসেবে এখন পর্যন্ত স্পষ্ট কোনো উত্তরসূরি নেই। এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক তিনি। এছাড়া প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা সরাসরি তার কাছে জবাবদিহি করেন। এতে কোম্পানির ওপর তার শক্ত নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট হয়।

বিনিয়োগ প্রতিষ্ঠান ডিএ ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া বলেন, উত্তরসূরি পরিকল্পনা না থাকায় হুয়াংকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া এনভিডিয়ার জন্য কঠিন হতে পারে। তবে তিনি আইন ভেঙে থাকলে বা কোম্পানির নীতিমালা লঙ্ঘন করে থাকলে, প্রমাণ পাওয়ার পর পরিচালনা পর্ষদ দ্রুত ব্যবস্থা নিতে পারে।

শেয়ারবাজারে বড় ধাক্কা

হুয়াংকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া, ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবর প্রকাশের পর বুধবার লেনদেন-পরবর্তী সময়ে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়।

এর আগে চীনা এক নারী ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের অনৈতিক সম্পর্ক নিয়ে পরিচালনা পর্ষদের তদন্ত শুরুর খবর প্রকাশের পর চলতি সপ্তাহে এনভিডিয়ার বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে যায়। বুধবারের লেনদেন-পরবর্তী দরপতনও এই ক্ষতির হিসাবের মধ্যে রয়েছে।

বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের। প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন এমন পাঁচজনের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

পাওয়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে হুয়াং নিউইয়র্ক টাইমসকে বলেন, আমার সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে।

এনভিডিয়া ও পাওয়েল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। রয়টার্সও প্রতিবেদনটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্ত

হুয়াংকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয় চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের খবর প্রকাশের পর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, অ্যালিস হুয়াং চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার চিপ সরবরাহে সহায়তা করেছিলেন।

রোববার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় নিজের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন জেনসেন হুয়াং। এ জন্য ‘পূর্ণ দায়’ নেওয়ার কথাও জানান তিনি। তবে অনৈতিক সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

একই দিন এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে। হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্য হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাইরের আইনজীবীদের সহায়তায় পরিচালনা পর্ষদের স্বতন্ত্র সদস্যরা তদন্তটি তদারকি করছেন। তদন্ত শুরুর সময় হুয়াংয়ের প্রতি আস্থা প্রকাশ করেছিল বোর্ড।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযোগগুলো নিয়ে হুয়াংয়ের সঙ্গে তার আলোচনা হয়নি। তবে এনভিডিয়া প্রধানের প্রতি সমর্থন জানিয়ে তাকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য হুয়াং ‘অসাধারণ কাজ’ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, চীনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে কংগ্রেসের রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুরোধ পেয়েছেন হুয়াং। তিনি সাড়া না দিলে তাকে কংগ্রেসে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হতে পারে।

চীনে চিপ সরবরাহ নিয়েও নতুন বিতর্ক

এদিকে অ্যাক্সিওস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে এনভিডিয়ার চিপ পাচারের সন্দেহে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আটকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। উচ্চপর্যায়ের কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও লুটনিকের একজন মুখপাত্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

১৯৯৩ সালে কার্টিস প্রিয়েম ও ক্রিস মালাচোস্কির সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। শুরুতে প্রতিষ্ঠানটি মূলত কম্পিউটার গেমের গ্রাফিকস চিপ তৈরি করত। পরে সিইউডিএ সফটওয়্যারের মাধ্যমে তাদের প্রসেসর সাধারণ কম্পিউটিংয়ের কাজে ব্যবহারের সুযোগ তৈরি হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার চিপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্র জেনসেন হুয়াং এনভিডিয়া এআই চিপ এআই

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১১ নভেম্বর ২০২৬
ইরানের হত্যার হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
১১ নভেম্বর ২০২৬
ট্রাম্পের মামলায় বড় চ্যালেঞ্জের মুখে বিবিসি
১১ নভেম্বর ২০২৬
হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলো ট্রাম্পের দল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
  2. আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
  3. ‘মাদার অব অল বোম্বস’ ফেলতে পারে যুক্তরাষ্ট্র, জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
  4. বড় পতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. বিশ্বনেতাদের জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার আহ্বান জাতিসংঘ প্রধানের
  6. জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x