Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
ডয়চে ভেলে
১৮:৩৫, ১৯ জুন ২০২৪
ডয়চে ভেলে
১৮:৩৫, ১৯ জুন ২০২৪
আপডেট: ১৮:৩৪, ১৯ জুন ২০২৪
আরও খবর
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
ফিলিস্তিনি শিশুদের আর্তনাদে ব্যথিত গার্দিওলা, বিশ্বনেতাদের বললেন ‘কাপুরুষ’
রাফাহ সীমান্ত পুনরায় খোলার ঘোষণা ইসরায়েলের
জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হামাসের নিরস্ত্রীকরণে মিলতে পারে ‘সাধারণ ক্ষমা’ : মার্কিন কর্মকর্তা

মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে চান বাইডেন

ডয়চে ভেলে
১৮:৩৫, ১৯ জুন ২০২৪
ডয়চে ভেলে
১৮:৩৫, ১৯ জুন ২০২৪
আপডেট: ১৮:৩৪, ১৯ জুন ২০২৪
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : এএফপি

ইসরায়েল হেজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে৷ হাইফা শহরের উপর হামলার হুমকির প্রেক্ষাপটে উত্তেজনা কমানোর লক্ষ্যে বিশেষ মার্কিন দূত মধ্যপ্রাচ্য সফর করছেন৷

দক্ষিণে গাজায় সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে লেবাননের জঙ্গি হেজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন৷ হেজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহর সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে কাৎস হেজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে নতুন কৌশলের সম্ভাবনার উল্লেখ করেন৷ পুরোদমে যুদ্ধ হলে হেজবুল্লাহ গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে এবং লেবাননের শোচনীয় পরাজয় ঘটবে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন৷

মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগ নিচ্ছে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত অ্যামস হোখস্টাইন লেবানন সফর করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন৷ গত প্রায় আট মাস ধরে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে হেজবুল্লাহ গোষ্ঠী গোলাগুলি চালানোর পর ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার উপর হামলার হুমকি দিচ্ছে৷ চীনা ও ভারতীয় কোম্পানি সেই শহরের বন্দর পরিচালনা করে৷ গত সপ্তাহে লেবানন সীমান্তের অপর প্রান্ত থেকে বিশাল সংখ্যায় রকেট ও ড্রোন হামলা ঘটেছে৷ তার আগে ইসরায়েলের এক হামলায় হেজবুল্লাহর সবচেয়ে বড় কমান্ডারের মৃত্যু হয়েছিল৷ হেজবুল্লাহ জানিয়েছে, গাজায় অস্ত্রবিরতি হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে৷

মার্কিন দূত অ্যামস হোখস্টাইন মঙ্গলবার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে বদ্ধপরিকর৷ তিনি মঙ্গলবারই লেবাননের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন৷ হেজবুল্লাহর সহযোগী বলে পরিচিত সশস্ত্র আমাল বাহিনীর প্রধান ও সংসদের স্পিকার নাবি বারির সঙ্গেও আলোচনা করেন তিনি৷ হোখস্টাইন হামাসের উদ্দেশ্যে গাজায় অস্ত্রবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ডাক দেন৷ লেবাননের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তাঁকে বলেন, তাঁর দেশ উত্তেজনা বাড়াতে চায় না৷

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণে গাজার পাশাপাশি তারা উত্তরে লেবানন সীমান্তেও অভিযান চালাতে প্রস্তুত৷ সরকারের পক্ষ থেকে সেই অভিযানের ছাড়পত্র ও প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে গেছে৷ গাজায় মানবিক সাহায্য সরবরাহ সম্ভব করতে প্রতিদিন কিছু সময়ের জন্য বিরতির ঘোষণা করেছে ইসরায়েল৷ কিন্তু হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে৷ এমন পরিস্থিতিতে ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে৷ মঙ্গলবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ সংসদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন৷ তাঁরা আগাম নির্বাচন ও পণবন্দিদের মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন৷

জো বাইডেন যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন
০৪ মে ২০২৪
বাইডেনের সঙ্গে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর বৈঠক আগামী সপ্তাহে
০৩ মে ২০২৪
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে, অনড় অবস্থানে বাইডেন
১৮ এপ্রিল ২০২৪
চীনা ইস্পাত-অ্যালুমিনিয়াম পণ্যে তিনগুণ শুল্ক আরোপের আহ্বান বাইডেনের
১১ এপ্রিল ২০২৪
ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় সবকিছু করব : জো বাইডেন
০৫ মার্চ ২০২৪
বাইডেনের বাণিজ্যনীতির অ্যাজেন্ডায় ইন্দো-প্যাসিফিকে শ্রম আইন মানোন্নয়নের আহ্বান
২৬ ফেব্রুয়ারি ২০২৪
বাইডেনের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা
১৩ ফেব্রুয়ারি ২০২৪
গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র : বাইডেন
৩১ জানুয়ারি ২০২৪
মার্কিন সেনাদের ওপর হামলার প্রতিশোধ নেওয়া হবে : বাইডেন
২৫ নভেম্বর ২০২৩
গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা রয়েছে : বাইডেন
২৪ নভেম্বর ২০২৩
মার্কিন সেনা সদস্যদের নিয়ে যা বললেন বাইডেন ও তার স্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন ইরান, ধসে পড়ছে অর্থনীতি
  2. পরমাণু আলোচনার পথে ইরান-যুক্তরাষ্ট্র
  3. মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
  4. প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন দালাই লামা
  5. পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
  6. ইউক্রেনের বাসে রুশ ড্রোন হামলায় নিহত ১২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x