Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:০৯, ২৮ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:০৯, ২৮ অক্টোবর ২০২৩
আরও খবর
হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন করতে পারবেন নেতানিয়াহু-আইজেনকোট?
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু

গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:০৯, ২৮ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:০৯, ২৮ অক্টোবর ২০২৩
গাজার দক্ষিণাংশে খান ইউনিস এলাকায় শুক্রবার দিনগত রাতে ইসরায়েলের বোমাবর্ষণে আকাশ আলোকিত হয়ে ওঠে। ছবি : এএফপি

ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকার পর অন্ধকারাচ্ছন্ন অবরুদ্ধ শহর গাজার শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাতের আকাশ থেকে থেকে কমলা রঙের আলোচ্ছটায় আলোকিত হয়ে উঠছিল। এর সঙ্গে বিমান থেকে অব্যাহত বোমা বর্ষণের কান ফাটানো শব্দে একটু পরপর কেঁপে উঠছিল পুরো শহর। 

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় স্থল অভিযানের তীব্রতা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি গত তিন সপ্তাহের মধ্যে এখন বিমান হামলা চালানো হচ্ছে আরও বেশি ব্যাপ্তি নিয়ে। খবর এএফপির।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ডানিয়েল হাগারি বলেন, সেনাবাহিনী ট্যাংক নিয়ে পরপর দুই রাত অভিযান চালানোর পর তাদের হামলার গতি ও আকার আরও বাড়াচ্ছে।

অন্যদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানায়, গাজা উপত্যকার অভ্যন্তরে দুটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

এক বিবৃতিতে হামাসের ইজ্জেদিন আল কাশেম ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা গাজার উত্তরাঞ্চলে বেইত হানুন ও মধ্যাঞ্চলে বুরেইজ এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল পথে হামলার মোকাবিলা করছি। এসব এলাকায় ভয়াবহ সংঘর্ষ হচ্ছে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের আক্রমণের পর গাজায় ইসরায়েল সেনা অভিযান চালাবে বলে ধারণা করা হয়েছিল। ওই হামলায় ইসরায়েলের এক হাজার ৪০০ লোক নিহত এবং আরও প্রায় ২২০ জনকে জিম্মি হিসেবে গাজায় তুলে আনা হয়।

হামাস নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত তিন হাজার শিশুসহ সাত হাজার ৩২৬ জন নিহত হয়েছে। খাবার, সুপেয় পানি ও জ্বালানি তেল সরবরাহ ফুরিয়ে আসায় জাতিসংঘ গাজার ২৪ লাখ লোক অধ্যুষিত ছিটমহলটিতে মানবিক বিপর্যয়ের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, হামলা বন্ধ করতে উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলেছে, ইসরায়েল গতকাল শুক্রবার রাতে বিমান হামলার মাত্রা দ্বিগুণ করেছে। পাশাপাশি সংগঠনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে যেকোনো আগ্রাসী তৎপরতা ও দখলদারিত্বে বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

ইসরায়েল ফিলিস্তিন গাজা হামাস

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

১১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের
১৫ নভেম্বর ২০২৬
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন করতে পারবেন নেতানিয়াহু-আইজেনকোট?
১৫ নভেম্বর ২০২৬
ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার
  2. নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের
  3. ভারত সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট
  4. যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
  5. মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান
  6. আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x