Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪১, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪১, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৬৯৫
আমিরাত সফরে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল, আলোচনায় যেসব বিষয়
ক্ষমতা ছাড়ার আগে নেতানিয়াহু কি ইরানে হামলা চালাবেন?
গাজায় মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলা, নিহত ৯
প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একাধিক আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪১, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪১, ১৫ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর জেরুজালেমে নতুন সংসদের উদ্বোধনী দিনে ইসরায়েলি পার্লামেন্টে (নেসেট) বক্তৃতা দিচ্ছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সরকার গঠনের বিকল্প নেই। তবে নেতানিয়াহুর এ আহ্বানকে রাজনৈতিক কৌশল বলে প্রত্যাখ্যান করেছেন আইজেনকোট। খবর আল জাজিরার। 

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইজেনকোটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। এমন সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহুর অভিযোগ, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না।

নেতানিয়াহু বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই, চলুন আমরা এক জায়গায় বসি।

তবে কয়েক মিনিটের মধ্যেই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন আইজেনকোট। সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহু জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন। আইজেনকোটের ভাষায়, আলোচনা যখন ইতোমধ্যে শুরু হয়েছে, তখন নেতানিয়াহুর নতুন করে আলোচনার আহ্বান রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকোটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে। ৬৭ জন আইনপ্রণেতা তাকে সমর্থন জানিয়েছেন, যাদের মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সদস্যরাও রয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দিয়েছেন ৪৬ জন।

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে তিনি তার সরকারে আরব নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

আইজেনকোটের পরিকল্পনা অনুযায়ী, তার জোটের ৪৮ জন সদস্য নেতানিয়াহুর ৪৬ সমর্থকের বিপক্ষে ভোট দেবেন। অন্যদিকে আরব ও কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর ২৬ জন সদস্য ভোটদানে বিরত থাকতে পারেন। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের অনুমোদন পাওয়া সম্ভব।

তবে এমন সংখ্যালঘু সরকার গঠিত হলে ইসরায়েলের ‘পতন’ ঘটবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে মধ্যপন্থী ও ডানপন্থী ইহুদি দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে বাদ দিতে চান তিনি। তার মিত্ররা অভিযোগ করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় পেয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকোট নেতানিয়াহুর এই প্রচারণাকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দেন। তিনি জানিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টির সঙ্গে কাজ করতে তার আপত্তি নেই, যদি ঐক্যের বিষয়ে তাদের প্রতিশ্রুতি আন্তরিক হয়। তবে কট্টরপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছেন তিনি। বিশেষ করে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের সরকারে না রাখার বিষয়ে জোর দিয়েছেন আইজেনকোট।

এদিকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) নেসেটের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এ পদে রয়েছেন নেতানিয়াহুর মিত্র আমির ওহানা। তার বিপরীতে সাবেক সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে প্রার্থী করেছে বিরোধী দল।

ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

১৪ নভেম্বর ২০২৬
আমিরাত সফরে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল, আলোচনায় যেসব বিষয়
১৩ নভেম্বর ২০২৬
ক্ষমতা ছাড়ার আগে নেতানিয়াহু কি ইরানে হামলা চালাবেন?
১১ নভেম্বর ২০২৬
প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একাধিক আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮
  2. শোরুম থেকে ১১ কেজি স্বর্ণ-হীরার গয়না চুরি, জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার
  3. ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক : বিশ্ব কি স্বস্তির খবর পাবে?
  4. ডনবাস ছেড়ে দিয়ে ন্যাটোর সদস্য হতে ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র
  5. চাকরির প্রলোভনে যুদ্ধে বিদেশিরা, গোপন নথিতে রাশিয়ার ভয়াবহ প্রাণহানির চিত্র
  6. আঞ্চলিক আলোচনার লক্ষ্যে বিরল সফরে ভারতে মন্ত্রী পাঠাচ্ছে পাকিস্তান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x