Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:০০, ০২ জুন ২০২৩
আপডেট: ১৮:০২, ০২ জুন ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:০০, ০২ জুন ২০২৩
আপডেট: ১৮:০২, ০২ জুন ২০২৩
আরও খবর
যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া
লন্ডনে নাহিদ ইসলাম ও প্রবাসীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল সরকার
যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ
ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
যুক্তরাজ্য হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের

ইংল্যান্ডের সড়কে চালকবিহীন গাড়ি!

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:০০, ০২ জুন ২০২৩
আপডেট: ১৮:০২, ০২ জুন ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:০০, ০২ জুন ২০২৩
আপডেট: ১৮:০২, ০২ জুন ২০২৩
প্রতীকী ছবি

ইংল্যান্ডের একটি শহরে এমন এক গাড়ি ভাড়া করার পরিষেবা চালু করা হয়েছে, যেখানে সেবাকাঙ্ক্ষিত গ্রাহককে চালকবিহীন গাড়ি পাঠানো হয়। মিল্টন কেইনস শহরে ১৮ মাস ধরে ফেচ ভেহিকেল সিস্টেমটি পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তা গ্রাহকের দোরগোড়ায় আনা হয়েছে।

এই পরিষেবার পেছনে রয়েছে ‘ইম্পেরিয়াম ড্রাইভ’ নামের কোম্পানি। অফিসভিত্তিক অপারেটরের মাধ্যমে চালকবিহীন গাড়িগুলো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিয়ে দেওয়া হয়। তারা দাবি করছে, এরকম পরিষেবা ইউরোপে এই প্রথম।

ইম্পেরিয়াম ড্রাইভের প্রধান নির্বাহী কুশা কাভেহ বলেন, ‘এটি (পরিষেবায় ব্যবহৃত গাড়ি) চালকবিহীন বটে, তবে এখনও স্বচালিত নয়।’

একজন অপারেটর গাড়িতে থাকা একাধিক ক্যামেরার মাধ্যমে এর আশেপাশের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখতে পারবেন। তা ছাড়া এর অপারেটিং সফটওয়্যারে (ওএস) থাকছে অ্যান্টি-ক্র্যাশ সেফটি সিস্টেম।

অ্যাপলিকেশনের (অ্যাপ) মাধ্যমে এই পরিষেবায় বৈদ্যুতিক গাড়ি ভাড়া করা যাবে। তবে, গ্রাহকের কাছে গাড়ি পৌঁছানোর পর নিজে থেকেই চালাতে হবে। যেহেতু গাড়িগুলো স্বচালিত নয়। মিল্টন কেইনস শহরের কেন্দ্র থেকে চার মাইল বা ছয় দশমিক চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেকোনো স্থান থেকে গাড়ি ভাড়া করার অনুরোধ জানানো হলে চালকবিহীন অবস্থায় পৌঁছে দেওয়া হবে।

একজন গ্রাহক যতটুকু সময়ের জন্য গাড়ি ভাড়া করবেন, তা শেষ হলে অপারেটর এর নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং গাড়ি সংগ্রহ করবে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবহৃত গাড়িগুলো শহরটির নানা সড়কে ১৮ মাস ধরে চালিয়ে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় পাড়ি দিতে হয়েছে হাজার মাইল বা এক হাজার ৬০৯ কিলোমিটারেরও বেশি পথ। আর এই যাত্রায় একটিও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

কাভেহ বলেন, ‘এতে এখনও একজন মানুষ নিয়োজিত থাকছে। তবে তা নিয়ন্ত্রণ কক্ষে। একটি ড্রোনকে যেভাবে দূর থেকে চালাতে হয়, ঠিক সেরকম।’ তিনি আরও বলেন, ‘গাড়িগুলো যখন সম্পূর্ণভাবে স্বচালিত হবে, আমরা মনে করি যে, তখন এই ব্যবস্থা যুক্তরাজ্যে ব্যক্তিগত গাড়ির মালিকানার জায়গা দখল করবে।’

যুক্তরাজ্য চালকবিহীন গাড়ি
২২ আগস্ট ২০২১
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার বেদনাদায়ক ও বিপজ্জনক : টনি ব্লেয়ার
২২ আগস্ট ২০২১
যুক্তরাজ্যে প্রথম গণহারে অ্যান্টিবডি পরীক্ষা চালু
১৮ আগস্ট ২০২১
আফগান ইস্যুতে জি-৭ বৈঠকের ঘোষণা বাইডেন-বরিসের
১৬ আগস্ট ২০২১
আফগান শরণার্থীদের পাসপোর্ট ছাড়াই গ্রহণ করবে ব্রিটেন
১০ আগস্ট ২০২১
রানি এলিজাবেথের ছেলে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা
০৮ আগস্ট ২০২১
ব্রিটিশ নাগরিকদেরও দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশ
০৫ আগস্ট ২০২১
যুক্তরাজ্য ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশ, মুক্তি পেল ভারত
০৫ আগস্ট ২০২১
ইরানি ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়ার আহ্বান ব্রিটিশ শীর্ষ সেনা কমান্ডারের
০২ আগস্ট ২০২১
কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য
০২ আগস্ট ২০২১
ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজায় ইসরায়েলের অভিযান, শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা
  2. রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত
  3. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন
  4. পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প
  5. সৌদি আরবের রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ
  6. ২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x