Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
ডয়চে ভেলে
১৫:০৫, ০২ জুন ২০২৩
আপডেট: ১৫:১০, ০২ জুন ২০২৩
ডয়চে ভেলে
১৫:০৫, ০২ জুন ২০২৩
আপডেট: ১৫:১০, ০২ জুন ২০২৩
আরও খবর
ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
ইরান-সুইডেন সম্পর্কে উত্তেজনা, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
সুইডেনে স্কুলে তরবারি নিয়ে হামলা, নিহত ১
হরমুজে জাহাজ জব্দের দাবি ইরানের, তেলের দামে লাফ
মার্কিন ঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, নিহত বেড়ে ১৮

সুইডেনের ন্যাটোয় যোগদানের ইঙ্গিত দিলেন বাইডেন

ডয়চে ভেলে
১৫:০৫, ০২ জুন ২০২৩
আপডেট: ১৫:১০, ০২ জুন ২০২৩
ডয়চে ভেলে
১৫:০৫, ০২ জুন ২০২৩
আপডেট: ১৫:১০, ০২ জুন ২০২৩
জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একাডেমির অনুষ্ঠানে যোগ দেন। ছবি : এএফপি

সুইডেনের ন্যাটোয় যোগদানের ক্ষেত্রে বাধা দূর হচ্ছে বলে জানিয়েছেন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷। স্থানীয় বৃহস্পতিবার (১ জুন) মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমিতে দেওয়া ভাষণে এমন পূর্বাভাস দেন তিনি। নরওয়েতে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইউক্রেনের যোগদানের বিষয়েও আলোচনা হয়েছে৷

মলদোভায় ইউরোপীয় দেশগুলোর সম্মেলনে যখন ইউক্রেনের ন্যাটোয় যোগদানের বিষয়টি আলোচনা করা হচ্ছে, তখন এই সামরিক জোটের সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নরওয়ের রাজধানী অসলোয় ইউক্রেন ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বসেছেন৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একইদিনে ন্যাটোর সম্প্রসারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন৷

মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমিতে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘সুইডেন শিগগিরই ন্যাটোয় যোগ দিতে চলেছে৷’ অর্থাৎ এ বিষয়ে আপত্তি তুলে নিতে তুরস্কের সঙ্গে কোনো এক বোঝাপড়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ গত সোমবার অবশ্য তিনি তুরস্কের সদ্য পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন৷ এরদোয়ান আবার এফ-১৫ যুদ্ধবিমান কেনার ইচ্ছা প্রকাশ করেছেন৷ অন্যদিকে, বাইডেন ন্যাটোয় সুইডেনের যোগদানের প্রশ্নে তুরস্কের আপত্তি তুলে নেওয়ার আহ্বান জানান৷ তবে যুদ্ধবিমান বিক্রির শর্তে দুই নেতার মধ্যে কোনো বোঝাপড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস৷ আগামী জুলাই মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিউসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে৷

বৃহস্পতিবার (১ জুন) বিমানবাহিনীর নতুন সদস্যদের উদ্দেশে বাইডেন বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক জোট ন্যাটোর মধ্যে ভাঙন ধরানোর যে চেষ্টা চালিয়েছিলেন, তা ব্যর্থ হয়েছে৷ এই জোট বরং আরও চাঙা হয়ে উঠেছে৷’ ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের লাগাতার সমর্থন ও সহায়তার অঙ্গীকার করেন তিনি৷

অসলোয় ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গও সুইডেনের সদস্যপদ নিয়ে মন্তব্য করেছেন৷ তিনি হাঙ্গেরি ও তুরস্কের উদ্দেশে এ বিষয়ে আপত্তি তুলে নেওয়ার অনুরোধ জানান৷ ন্যাটোর অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও এই দুই দেশের ওপর চাপ সৃষ্টি করেছেন৷ স্টলটেনবার্গ তুরস্কে গিয়ে যত দ্রুত সম্ভব বাধা দূর করতে চান৷ তিনি মনে করিয়ে দেন, তুরস্কের সংশয় দূর করতে বৃহস্পতিবার থেকেই সুইডেনে সন্ত্রাসবিরোধী নতুন আইন কার্যকর হয়েছে৷

অসলোর সম্মেলনে স্টলটেনবার্গ ইউক্রেনের প্রতি অবিচল সমর্থন জানিয়েছেন৷ তাঁর মতে, দেশটি এবার রাশিয়ার বিরুদ্ধে পালটা সামরিক অভিযান চালাতে প্রস্তুত৷ তিনি ইউক্রেনের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা জোরদার করতে ন্যাটোর সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন৷ স্টলটেনবার্গ আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তার গ্যারেন্টি (নিশ্চয়তা) পাওয়া উচিত৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও ইউক্রেনের জন্য আরও রাজনৈতিক ও বাস্তব সহায়তার ইঙ্গিত দেন৷ তিনি বলেন, ‘এখনই পূর্ণ মর্যাদার সদস্য হিসেবে ইউক্রেনের ন্যাটোয় যোগদানের পক্ষে ঐকমত্য সম্ভব না হলেও দেশটির সঙ্গে সহযোগিতার নতুন কাঠামোর বিষয়ে ভাবনা-চিন্তা চলছে৷’

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েলুস লান্ডসবার্গিস ন্যাটোয় ইউক্রেনকে আরও সম্পৃক্ত করতে স্পষ্ট রূপরেখার আহ্বান জানিয়েছেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ‘ন্যাটো এমন কোনো দেশকে সদস্য করার বিষয়ে আলোচনা করতে পারে না, যেটি যুদ্ধের মাঝে রয়েছে৷’ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও ইউক্রেনের জন্য ভিন্ন কাঠামোর প্রস্তাব দিয়েছেন৷

যুক্তরাষ্ট্র  সুইডেন
০৪ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা
০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : যে আসনগুলোর ফলাফলে হতে পারে বড় অঘটন!
০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : যেসব অঙ্গরাজ্য পেতে পারে প্রথম নারী গভর্নর
০৩ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচন : ফলাফল মেনে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি নেই সন্দেহপ্রবণ ট্রাম্পের
০৩ নভেম্বর ২০২৬
চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
০৩ নভেম্বর ২০২৬
মার্কিন মধ্যবর্তী নির্বাচন : যেসব বিষয়ে ঝুলছে প্রার্থীদের ভাগ্য
০৩ নভেম্বর ২০২৬
ভোটগ্রহণ শুরু হতেই এল-সায়েদকে ব্যক্তিগত আক্রমণ ট্রাম্পের
০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট পড়েছে ৫ কোটি ৮৭ লাখ
০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু
০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল কখন জানা যাবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
  2. সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
  3. মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে : জাতিসংঘ মহাসচিব
  4. কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
  5. ‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
  6. যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x