‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে অশ্লীল বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে হোয়াটসঅ্যাপে ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’সহ একাধিক আপত্তিকর ও অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গুণা জেলায় এক সরকারি স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নরেন্দ্র কুশওয়াহা।আজ বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ভুক্তভোগী ছাত্রী জেলা কালেক্টর, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্কুলের...