ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে মিথানল বিষক্রিয়ায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যের চন্দেল জেলার চাকপি কারং এলাকায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই চাকপি কারং ও আশপাশের এলাকার বাসিন্দা। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী ব্যক্তিও রয়েছেন। স্থানীয়ভাবে তৈরি মদে বিষাক্ত মিথানল...