যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া

দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার দায়ে তিনজন ইসরায়েলি ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। খবর রয়টার্সের। আজ বুধবার (১৮ নভেম্বর) দেশটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর একদিন আগেই গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে জড়িত আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য...