Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২০, ২১ মার্চ ২০২২
আপডেট: ২১:২৩, ২১ মার্চ ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২০, ২১ মার্চ ২০২২
আপডেট: ২১:২৩, ২১ মার্চ ২০২২
আরও খবর
এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ
ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞায় সম্মত ইইউ
ইসরায়েলে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেয়ার আইনে ইইউর নিন্দা, জার্মানির উদ্বেগ

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে দ্বিধায় ইইউ

এনটিভি অনলাইন ডেস্ক
২১:২০, ২১ মার্চ ২০২২
আপডেট: ২১:২৩, ২১ মার্চ ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২০, ২১ মার্চ ২০২২
আপডেট: ২১:২৩, ২১ মার্চ ২০২২
রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচিত রাশিয়ার উপর দেশটির লাভজনক জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরও গভীর করা। লিথুয়ানিয়া ও আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য মস্কোকে কীভাবে শাস্তি দেওয়া যায় তা নিয়ে কূটনৈতিক উত্তেজনার শুরুতে এমন প্রস্তাব দেন।

সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে হয়েছে। সেখানে লিথুয়ানিয়া ও আয়ারল্যান্ড রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার জারির প্রস্তাব দেয়।

তবে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা— তা নিয়ে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে ইউরোপের ২৭ দেশের এ জোটে। জোটের কয়েকটি সদস্যরাষ্ট্র নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিলেও বিপক্ষে অবস্থান নিয়েছে জার্মানি-নেদারল্যান্ডসের মতো দেশগুলো। খবর রয়টার্সের।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি বৈঠকে বলেন, ‘এই মুহূর্তে ইউক্রেনের ধ্বংসের পরিধির দিকে তাকালে, রাশিয়ার জ্বালানি সম্পদ, বিশেষ করে তেল ও কয়লার ওপর নিষেধাজ্ঞা জারি করার এখনই উপযুক্ত সময়।’

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস আয়ার‌ল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে বলেন, ‘রাশিয়ার জ্বালানি খাত নিয়ে এখন আমাদের আলোচনা করা উচিত। এবং আমরা নিশ্চিতভাবেই তেলের বিষয়টিকে গুরুত্ব দিতে পারি, কারণ— দেশটির সর্বোচ্চ রাজস্ব আসে এই খাত থেকেই।’

এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্নালিনা বেয়ারবক দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন, ‘ইউক্রেনের সাম্প্রতিক যেসব চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেসব সত্যিই হৃদয় ভেঙে যাওয়ার মতো। এমনকি ইইউ এবং বিশ্ব এটাও বিশ্বাস করে, আইনভিত্তিক বিশ্বব্যবস্থা রক্ষার স্বার্থে রাশিয়ার বর্তমান শাসকগোষ্ঠীকে বিচ্ছিন্ন করা উচিত।’

তবে, রাশিয়ার জ্বালানি সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে কিছু বলেননি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ইইউয়ের বৈঠকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু না বললেও দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি সরাসরি খারিজ করে দেন। বৈঠকে মার্ক রুট বলেন, ‘ইইউ এখনও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল এবং এমন কোনো বিকল্প এখন আমাদের সামনে উপস্থিত নেই যে আমরা আগামী কালই রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করে দিতে পারব।’

উল্লেখ, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার একের পর এক অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপ। দেশটির প্রধান ব্যাংকগুলোকে ইউরোপের দেশগুলো থেকে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য করা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে। এমনকি ইউরোপের বিভিন্ন দেশে জমা থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও ফ্রিজ করা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা ইইউ

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন

২০ নভেম্বর ২০২৫
শান্তি পরিকল্পনার খবরের মধ্যেই ইউক্রেনে মার্কিন সামরিক কর্মকর্তারা
২১ অক্টোবর ২০২৫
ট্রাম্প-পুতিন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়নি : রাশিয়া
১২ অক্টোবর ২০২৫
ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘন করেছে : ইরান
  2. রাশিয়ার পশ্চিমে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮
  3. ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ
  4. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, জানা গেল পরবর্তী পরিকল্পনা
  5. হরমুজ প্রণালিতে ২ তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, ৪ জাহাজের গতিরোধ
  6. মার্কিন হামলার পর উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা ইরানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x