পৃথিবী থেকে এক ‘আলোকদিবস’ দূরত্ব ছুঁতে যাচ্ছে নাসার ভয়েজার ১

  ১৯৭৭ সালে উৎক্ষেপণের পর থেকে পৃথিবী থেকে অন্য যেকোনো মহাকাশযানের চেয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ভয়েজার ১’। কয়েক বছর আগেই আমাদের সৌরজগৎ ছাড়িয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে (ইন্টারস্টেলার স্পেস) প্রবেশ করা এই মহাকাশযানটি এখন এক অভূতপূর্ব মাইলফলকের দ্বারপ্রান্তে। এটি পৃথিবী থেকে এক ‘আলোকদিবস’ অর্থাৎ আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বে পৌঁছাতে...