Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১৩:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩২, ১৪ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১৩:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩২, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
নয় শহরে আজ শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী
এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য সংগ্রহ বন্ধে নতুন নিয়ম আনছে গুগল-ওপেনএআই

ল্যাপটপ না ট্যাবলেট-দুই কাজেই লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ৫আই

ফিচার ডেস্ক
১৩:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩২, ১৪ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১৩:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩২, ১৪ নভেম্বর ২০২৬

একই ডিভাইসে ল্যাপটপ ও ট্যাবলেটের সুবিধা-বর্তমান সময়ে কাজ, পড়াশোনা ও বিনোদনের জন্য এমন বহুমুখী ডিভাইসের চাহিদা বাড়ছে। ব্যবহারকারীর এই চাহিদা বিবেচনায় বাংলাদেশের বাজারে নতুন লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ৩৬০ ডিগ্রি কনভার্টিবল নকশা, টাচস্ক্রিন এবং এআই-সমর্থিত প্রসেসরের কারণে ডিভাইসটি প্রচলিত ল্যাপটপের তুলনায় ব্যবহারে কিছুটা বেশি নমনীয়।
এক ডিভাইসে দুই ধরনের ব্যবহার
লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১-এর অন্যতম আকর্ষণ এর ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় এমন নকশা। ফলে প্রয়োজন অনুযায়ী এটিকে সাধারণ ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যায়, আবার পর্দা পুরোপুরি ঘুরিয়ে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা সম্ভব।
১৪ ইঞ্চির টাচস্ক্রিন থাকায় নোট নেওয়া, স্কেচ করা, ছবি দেখা কিংবা সরাসরি পর্দায় কাজ করার ক্ষেত্রে মাউস ও কিবোর্ডের ওপর নির্ভরতা কমে। ডিভাইসটি লেনোভো পেন জেন ২-এর সঙ্গেও ব্যবহার করা যায়।
ডিভাইসটিতে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৫ ৩২২ প্রসেসর। ছয় কোর ও ছয় থ্রেডের এই প্রসেসরের সর্বোচ্চ টার্বো গতি ৪ দশমিক ৪ গিগাহার্টজ। প্রসেসরের সঙ্গে থাকা এআই সক্ষমতা আধুনিক এআইভিত্তিক বিভিন্ন কাজ পরিচালনায় সহায়তা করে। নির্মাতার তথ্য অনুযায়ী, এনপিইউ ও জিপিইউ মিলিয়ে এতে সর্বোচ্চ ৬৪ টপস পর্যন্ত এআই পারফরম্যান্স পাওয়া যাবে। ফলে এআই-সমর্থিত অ্যাপ্লিকেশন ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন কাজেও দ্রুত সাড়া পাওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
দ্রুত কাজের জন্য ১৬ জিবি র‍্যাম
ল্যাপটপটিতে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই জেন৪ এনভিএমই এসএসডি। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন চালানো, ফাইল ব্যবস্থাপনা, অনলাইন কাজ কিংবা নিয়মিত অফিসের কাজ করার ক্ষেত্রে পর্যাপ্ত গতি পাওয়ার কথা।
এতে ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স রয়েছে। প্রয়োজন অনুযায়ী র‍্যাম সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধাও রাখা হয়েছে।
টাচস্ক্রিনে চোখের আরাম
আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১-এ রয়েছে ১৪ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ আইপিএস টাচ ডিসপ্লে। এর রেজল্যুশন ১৯২০×১২০০ পিক্সেল এবং উজ্জ্বলতা ৪০০ নিটস। দীর্ঘসময় পর্দায় কাজের ক্ষেত্রে চোখের ওপর চাপ কমাতে এতে টিইউভি লো ব্লু লাইট সুবিধা রয়েছে। ১০-পয়েন্ট মাল্টি-টাচ সমর্থন থাকায় একসঙ্গে একাধিক স্পর্শ শনাক্ত করতে পারে পর্দাটি।
অনলাইন মিটিংয়েও বাড়তি সুবিধা
অনলাইন ক্লাস, ভিডিও কল ও অফিস মিটিংয়ের জন্য এতে রয়েছে এফএইচডি ১০৮০পি প্লাস আইআর ওয়েবক্যাম। ক্যামেরার সঙ্গে প্রাইভেসি শাটার থাকায় ব্যবহার না করার সময় ক্যামেরা বন্ধ রাখার সুবিধাও রয়েছে।
ব্যাকলিট কিবোর্ড অল্প আলোতেও টাইপ করতে সহায়তা করবে। পাশাপাশি ডলবি অডিও-সমর্থিত স্টেরিও স্পিকার থাকায় ভিডিও দেখা, অনলাইন মিটিং কিংবা গান শোনার ক্ষেত্রেও ভালো শব্দ পাওয়ার সুবিধা রয়েছে।
সংযোগে ওয়াই-ফাই ৭
কানেক্টিভিটির ক্ষেত্রে ল্যাপটপটিতে রয়েছে ওয়াই-ফাই ৭ ও ব্লুটুথ ৫.৪। এর সঙ্গে দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট এবং মাইক্রোএসডি কার্ড রিডার রয়েছে। ফলে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যন্ত্র, স্টোরেজ ডিভাইস ও মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে।
আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১-এ রয়েছে ৬০ ওয়াট-আওয়ার ব্যাটারি। সঙ্গে দেওয়া হয়েছে ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ-সি অ্যাডাপ্টার।লুনা গ্রে রঙের অ্যালুমিনিয়াম টপ কভারযুক্ত ল্যাপটপটির ওজন ১ দশমিক ৫৪ কেজি থেকে শুরু। ফলে ২-ইন-১ নকশার পাশাপাশি বহনযোগ্যতার দিকটিও বিবেচনায় রাখা হয়েছে।
স্থায়িত্বের দিক থেকেও ডিভাইসটিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি মিলিটারি-স্ট্যান্ডার্ড ৮১০এইচ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দাম ও ওয়ারেন্টি
বাংলাদেশের বাজারে লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ ১৪আইপিএইচ১১ (৮৩ইউজি০০০সিএসকে) মডেলটির দাম ১ লাখ ৫৯ হাজার টাকা। পণ্যটির সঙ্গে রয়েছে দুই বছরের অথোরাইজড ব্র্যান্ড ওয়ারেন্টি। ব্যাটারি ও অ্যাডাপ্টারের জন্য রয়েছে এক বছরের ওয়ারেন্টি। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা এবং অনুমোদিত ডিলার হাউজ থেকে ল্যাপটপটি সংগ্রহ করা যাবে।
কার জন্য কেমন?
যারা অফিসের কাজের পাশাপাশি অনলাইন মিটিং, পড়াশোনা, নোট নেওয়া, উপস্থাপনা তৈরি কিংবা টাচস্ক্রিনে সরাসরি কাজ করতে চান, তাদের জন্য লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ একটি বহুমুখী ডিভাইস। বিশেষ করে ল্যাপটপ ও ট্যাবলেট-দুই ধরনের ব্যবহারের সুবিধা একসঙ্গে চান, তাদের জন্য এর ৩৬০ ডিগ্রি কনভার্টিবল নকশা বাড়তি সুবিধা দিতে পারে।
এআই-সমর্থিত প্রসেসর, টাচস্ক্রিন, পেন ব্যবহারের সুবিধা, পর্যাপ্ত র‍্যাম ও দ্রুতগতির এসএসডি—সব মিলিয়ে এটি মূলত আধুনিক কাজ ও বহুমুখী ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি একটি ২-ইন-১ ল্যাপটপ।

বিজ্ঞান ও প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তি

৫৩ মিনিট আগে
কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
১ ঘন্টা আগে
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
২ ঘন্টা আগে
নয় শহরে আজ শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
  2. দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
  3. সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
  4. লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?
  5. জিমেইল অন্য কারও ফোনে লগইন আছে কি না, যেভাবে বুঝবেন
  6. মানের সঙ্গে কখনো আপস নয়, ১৪ কোটি গ্রাহকই আমাদের বড় অর্জন: জাকারিয়া শহীদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x