Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৭, ২১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৭, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
আইফোন-আইপ্যাডে জিটিএ ৬ খেলবেন যেভাবে
তিন কমান্ডে উইন্ডোজের অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার
জিটিএ ৬ নিয়ে ঢাকায় গেমারদের নিয়ে আয়োজন, ছিল হার্ডওয়্যার প্রদর্শনী
গুগল ম্যাপে বাতাসের মান দেখবেন যেভাবে
বাংলাদেশে এলো সনির নতুন দুই হেডফোন, থাকছে শব্দ নিয়ন্ত্রণ সুবিধা

নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৭, ২১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৭, ২১ নভেম্বর ২০২৬

বাংলাদেশের শিশু-কিশোরদের মহাকাশবিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণাভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্পেস ইনোভেশন ক্যাম্প। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাস্ট্রো ক্যাম্প কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

নাসার অ্যাস্ট্রো ক্যাম্প একটি শিক্ষামূলক উদ্যোগ। এর মাধ্যমে শিশু-কিশোররা হাতে-কলমে বিভিন্ন কার্যক্রমে মহাকাশবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও বৈজ্ঞানিক সমস্যা সমাধানের ধারণা অর্জনের সুযোগ পায়। কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়ায় স্পেস ইনোভেশন ক্যাম্প অ্যাস্ট্রো ক্যাম্পের শিক্ষামূলক কাঠামো, প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাবে।

সংশ্লিষ্টদের মতে, এই স্বীকৃতি শুধু স্পেস ইনোভেশন ক্যাম্পের অর্জন নয়; বরং বাংলাদেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের মহাকাশবিজ্ঞান শিক্ষার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার একটি সম্ভাবনাময় পদক্ষেপ।

২০২৭ সালের মধ্যে ৫০ বিদ্যালয়ে কার্যক্রম

স্পেস ইনোভেশন ক্যাম্প ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহাকাশবিজ্ঞান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেটবিজ্ঞান ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নতুন স্বীকৃতিকে কাজে লাগিয়ে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের অন্তত ৫০টি বিদ্যালয়ে অ্যাস্ট্রো ক্যাম্পভিত্তিক মহাকাশবিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

এসব কার্যক্রমে শিক্ষার্থীরা সৌরজগৎ, চাঁদ ও মঙ্গল গ্রহ, রকেটের কার্যপদ্ধতি, মহাকাশযান, মঙ্গল অভিযানের পরিকল্পনা, রোভার নির্মাণ এবং মহাকাশে মানুষের বসবাসের মতো বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পাবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রকল্প, দলগত কাজ, পরীক্ষা-নিরীক্ষা ও সৃজনশীল সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

‘বাংলাদেশের শিশুদের স্বপ্ন পৌঁছে দিতে চাই মহাকাশের সীমানায়’

স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়া তাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় আগ্রহী করে তুলতে কাজ করছি। আমাদের বিশ্বাস, বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের শিশুও একদিন বিশ্বসেরা বিজ্ঞানী, মহাকাশ প্রকৌশলী কিংবা গবেষক হতে পারে, যদি তাকে সঠিক শিক্ষা, পরিবেশ ও সুযোগ দেওয়া হয়।’

আরিফুল হাসান অপু বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের প্রতিটি শিশু শুধু মহাকাশ নিয়ে স্বপ্ন দেখবে না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ছোটবেলা থেকেই বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত হবে। নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের সঙ্গে এই শিক্ষামূলক অংশীদারত্ব আমাদের সেই লক্ষ্য অর্জনের পথে নতুন সম্ভাবনা তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের অসাধারণ সক্ষমতা রয়েছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঘটনা তার উজ্জ্বল উদাহরণ। আমরা চাই, আগামী দিনে বাংলাদেশের আরও অসংখ্য শিশু-কিশোর আন্তর্জাতিক বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখুক।’

৫০০টির বেশি কার্যক্রম, যুক্ত হয়েছে ১০ হাজার শিক্ষার্থী

২০১৯ সাল থেকে স্পেস ইনোভেশন ক্যাম্প বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষায় সম্পৃক্ত করতে কাজ করছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৫০০টির বেশি শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় যুক্ত করা হয়েছে। এসব উদ্যোগে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মেন্টর ও এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক।

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে অ্যাস্ট্রোনট ক্যাম্প, রকেট ক্যাম্প, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, কোডিং একাডেমি, মহাকাশবিজ্ঞান কর্মশালা, স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড এবং শিশুদের গবেষণাভিত্তিক বিভিন্ন প্রকল্প।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে এই স্বীকৃতি দেশের বিদ্যালয়গুলোতে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রসার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিশু-কিশোরদের গবেষণামুখী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। ছোটবেলা থেকেই বিজ্ঞানকে আনন্দময় ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর সুযোগ তৈরি হলে শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও উদ্ভাবনী চিন্তাশক্তি আরও বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তি
০৭ নভেম্বর ২০২৬
‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’: চ্যাম্পিয়ন থট পুলিশ, পুরস্কৃত সেরা ১০ দল
০৬ নভেম্বর ২০২৬
ল্যাপটপে ওয়াই-ফাই বারবার ডিসকানেক্ট হলে, যে ২ উপায় চেষ্টা করবেন
০৬ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট, প্রযুক্তিপণ্যে ২০% ছাড়
০৬ নভেম্বর ২০২৬
ডেস্কটপের ইউএসবি পোর্ট ব্যবহারে যে বিষয়টি খেয়াল রাখবেন
০৫ নভেম্বর ২০২৬
কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০ উপজেলায় আম্বার আইটির ইন্টারনেট
০৫ নভেম্বর ২০২৬
সস্তা পাওয়ার ব্যাংকেই নষ্ট হতে পারে স্মার্টফোন, কেনার আগে যা দেখবেন
০৫ নভেম্বর ২০২৬
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সঙ্গে ফাইভজি, কেমন হলো রেডমি ১৭?
০৫ নভেম্বর ২০২৬
ক্লিক করলেই কম্পিউটার বন্ধ, উইন্ডোজে তৈরি করুন শাটডাউন শর্টকাট
০৫ নভেম্বর ২০২৬
রবি ও এমটিবির রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর, বাড়বে ক্যাশলেস লেনদেন
০৪ নভেম্বর ২০২৬
বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিন কমান্ডে উইন্ডোজের অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার
  2. জিটিএ ৬ নিয়ে ঢাকায় গেমারদের নিয়ে আয়োজন, ছিল হার্ডওয়্যার প্রদর্শনী
  3. গুগল ম্যাপে বাতাসের মান দেখবেন যেভাবে
  4. বাংলাদেশে এলো সনির নতুন দুই হেডফোন, থাকছে শব্দ নিয়ন্ত্রণ সুবিধা
  5. ই-স্পোর্টস প্রেমীদের জন্য শুরু সার্কেল গেমিং এরিনা, পুরস্কার ২৫ লাখ টাকা
  6. ‘এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x