Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১৩ নভেম্বর ২০২৬
আরও খবর
মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনতে নিজেদের আইন এড়াচ্ছে ভারত
লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?
জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন

দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১৩ নভেম্বর ২০২৬

২০২৬ সালের প্রথম নয় মাসে দেশে মোবাইল ও ইন্টারনেট গ্রাহকসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের চার মোবাইল অপারেটরের মোট গ্রাহক ৫৫ লাখ ৯০ হাজার বেড়ে ১৮ কোটি ৫৮ লাখ থেকে ১৯ কোটি ১৩ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির তথ্যানুযায়ী, এ সময়ে মোবাইল গ্রাহক বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে গ্রামীণফোন ও রবি আজিয়াটা। গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা জানুয়ারির ৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার থেকে ২৮ লাখ ৩০ হাজার বেড়ে সেপ্টেম্বরে ৮ কোটি ৭১ লাখ ৬০ হাজারে পৌঁছেছে।

একই সময়ে রবি আজিয়াটার গ্রাহকসংখ্যা ১৯ লাখ ৯০ হাজার বেড়ে ৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার থেকে ৫ কোটি ৯২ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের মে মাসে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার গ্রাহক নিয়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো বাংলালিংকের গ্রাহকসংখ্যা ২০২৫ সালের অক্টোবরে কমে ৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে নেমে যায়। তবে চলতি বছরে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে।

জানুয়ারিতে বাংলালিংকের গ্রাহক ছিল ৩ কোটি ৭৪ লাখ। ফেব্রুয়ারিতে সামান্য কমে ৩ কোটি ৭৩ লাখ ৫০ হাজার হলেও পরবর্তী মাসগুলোতে তা বাড়তে থাকে। মে মাসে গ্রাহকসংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৭৭ লাখ ১০ হাজার, জুনে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার, আগস্টে ৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার এবং সেপ্টেম্বরে ৩ কোটি ৮০ লাখ ৭০ হাজারে পৌঁছে।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা জানুয়ারির ৬৮ লাখ ৩০ হাজার থেকে বেড়ে সেপ্টেম্বরে ৬৯ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। খবর বাসসের।

বেড়েছে ইন্টারনেট গ্রাহকও

মোবাইলের পাশাপাশি দেশে ইন্টারনেট গ্রাহকসংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। এ সংখ্যা এপ্রিলে ১৩ কোটি ১৪ লাখ ২০ হাজার, জুনে ১৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার এবং আগস্টে ১৩ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ছাড়িয়ে সেপ্টেম্বরে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে পৌঁছেছে।

এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা জানুয়ারির ১১ কোটি ৪২ লাখ ২০ হাজার থেকে বেড়ে আগস্ট ও সেপ্টেম্বর-দুই মাসেই ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে স্থির ছিল।

পাশাপাশি আইএসপি ও পিএসটিএন-এর মাধ্যমে ফিক্সড ইন্টারনেট গ্রাহকসংখ্যাও পুরো নয় মাসে ধারাবাহিকভাবে বেড়েছে। জানুয়ারিতে ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার থাকা এই গ্রাহকসংখ্যা সেপ্টেম্বরে বেড়ে সর্বোচ্চ ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।

ফলে বছরের প্রথম নয় মাসে দেশে মোবাইলের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের পরিধিও ধারাবাহিকভাবে বাড়ার চিত্র উঠে এসেছে।

প্রযুক্তি
০৪ নভেম্বর ২০২৬
কাল শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট
০৩ নভেম্বর ২০২৬
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
০৩ নভেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপ নাকি হোয়াটসঅ্যাপ বিজনেস, কোনটি আপনার জন্য?
০৩ নভেম্বর ২০২৬
এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট, গবেষণা ও গেমিংয়ে চমক
০৩ নভেম্বর ২০২৬
কম্পিউটার স্লো? র‍্যাম না বাড়িয়ে উইন্ডোজের এই ৩ কৌশল ব্যবহার করুন
০৩ নভেম্বর ২০২৬
কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন, নিবন্ধন চলছে
০২ নভেম্বর ২০২৬
সিম নাকি ই-সিম, জেনে নিন কোনটি আপনার জন্য ভালো
০২ নভেম্বর ২০২৬
স্মার্টফোনে এআইয়ের নতুন অভিজ্ঞতা, কী থাকছে গ্যালাক্সি এস২৬ এফইতে?
০২ নভেম্বর ২০২৬
স্টার টেকের সহযোগিতায় শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান কার্নিভাল
০২ নভেম্বর ২০২৬
এআই কখনো সচেতন হোক, তা চান না মাইক্রোসফটের এআই প্রধান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পৃথিবী থেকে এক ‘আলোকদিবস’ দূরত্ব ছুঁতে যাচ্ছে নাসার ভয়েজার ১
  2. ১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
  3. ল্যাপটপ না ট্যাবলেট-দুই কাজেই লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ৫আই
  4. কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
  5. হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
  6. নয় শহরে আজ শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x