এক ক্লিকে এনটিভির জন্মদিনে ফটোকার্ড তৈরি করুন
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি পা রাখলো ২৪ বছরে। ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত বিনোদন দিয়ে আসছে চ্যানেলটি।
এনটিভির এই গৌরবময় পথচলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীকে আরও আনন্দময় ও স্মরণীয় করে রাখতে দর্শক ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ ফটোকার্ড তৈরির সুযোগ রাখা হয়েছে।
নিচের ধাপগুলো অনুসরণ করে আপনিও এনটিভির জন্মদিনে ফটোকার্ড তৈরি করে ডাউনলোড করে নিতে পারেন।
যেভাবে তৈরি করবেন আপনার ফটোকার্ড
ধাপ ১ : প্রথমে (https://www.ntvbd.com/ntvbirthday.html) এই ইউআরএলে প্রবেশ করুন।
ধাপ ২ : ওয়েব ফ্রেমের বাঁ দিকে (ছবি নির্বাচন করুন) অপশনে গিয়ে প্রথমে আপনার ছবি আপলোড করুন।
ধাপ ৩ : (আপনার নাম লিখুন) বক্সে আপনার নাম এবং এর নিচের (আপনার পদবি লিখুন) বক্সে পদবি (ঐচ্ছিক) লিখুন।
ধাপ ৪ : (কার্ড ডাউনলোড করুন) বাটনে ক্লিক করে মুহূর্তেই আপনার ফটোকার্ডটি গ্যালারিতে সেভ করে নিন।
তৈরি করা ফটোকার্ডটি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করে এনটিভিকে জানাতে পারেন জন্মদিনের শুভেচ্ছা!

নিজস্ব প্রতিবেদক